Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের মুখে হাসি ফুটাল নওগাঁ পুলিশ

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৪৪ pm ০১, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের মুখে হাসি ফুটাল নওগাঁ পুলিশ

হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের মুখে হাসি ফুটাল নওগাঁ পুলিশ

মো: এ কে নোমান, নওগাঁ প্রতিনিধি :

নওগাঁ জেলা পুলিশের আন্তরিক প্রচেষ্টা ও তথ্যপ্রযুক্তিনির্ভর অনুসন্ধানের মাধ্যমে উদ্ধার করা হয়েছে হারিয়ে যাওয়া ১০১টি মোবাইল ফোন। উদ্ধার হওয়া এসব মোবাইল যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়েছে। হারানো প্রিয় মোবাইল ফিরে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। জেলা পুলিশের এমন জনবান্ধব উদ্যোগে সন্তোষ প্রকাশ করে পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।

মঙ্গলবার (১ জুলাই) সকালে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের প্রত্যক্ষ নির্দেশনা ও তত্ত্বাবধানে গত জুন মাসে নওগাঁ জেলা পুলিশের আইসিটি শাখা, ক্রাইম শাখা এবং জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বিত প্রচেষ্টায় জেলার বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ১০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে প্রযুক্তিগত যাচাই ও মালিকানা নিশ্চিত করার পর সেগুলো প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক নারী-পুরুষ, শিক্ষার্থী ও প্রবীণ ব্যক্তি উপস্থিত ছিলেন। একে একে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হলে অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘদিন পর নিজের হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে অনেকেই আনন্দে আপ্লুত হয়ে পড়েন। কেউ কেউ জেলা পুলিশের এই মানবিক ও সেবামূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

এ সময় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে মোবাইল ফোন মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য অনুষঙ্গ। ব্যক্তিগত যোগাযোগ থেকে শুরু করে শিক্ষা, ব্যবসা-বাণিজ্য, ব্যাংকিং ও প্রয়োজনীয় নানা তথ্য সংরক্ষণের গুরুত্বপূর্ণ মাধ্যম এটি। তাই হারিয়ে যাওয়া মোবাইল প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিতে পারা নওগাঁ জেলা পুলিশের জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের বিষয়। ভবিষ্যতেও হারানো মোবাইল উদ্ধারে জেলা পুলিশের তৎপরতা আরও জোরদার করা হবে এবং জনগণের সেবায় আমরা সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করে যাব।”

অনুষ্ঠান শেষে মোবাইল ফিরে পাওয়া ব্যক্তিরা নওগাঁ জেলা পুলিশের এমন ব্যতিক্রমী ও জনকল্যাণমূলক উদ্যোগকে সাধুবাদ জানান। তাদের মতে, পুলিশের এই উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে গৃহপরিচারিকাকে ধর্ষণ: ডিএনএ টেস্টে পিতৃত্ব প্রমাণ, ধর্ষক কারাগারে
  • জয়পুরহাটে অর্ধকোটি টাকার অবৈধ যৌন উত্তেজক সিরাপ ধ্বংস
  • ‘আমি চীনের প্রাচীর দেখিনি, আবু সাঈদের বুক দেখেছি’: রুহুল কবীর রিজভী
  • ‘জামায়াতের আমীরের মতো বিচক্ষণ নেতা দেশের ইতিহাসে ছিল না’: প্রতিমন্ত্রী
  • হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক শাহ্ আলমের খোঁজ নিলেন প্রতিমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম