মো. নাছির উদ্দিন, চাঁদপুর:
চাঁদপুরের কচুয়ায় জীবন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে ৩টি দরিদ্র ও অসহায় পরিবারের সদস্যের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
বুধবার (১ লা জুলাই) বিকেলে গুলবাহার গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক ফয়সাল চৌধুরী জীবন এর বাড়িতে সেলাই মেশিন বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন “জীবন চৌধুরী ফাউন্ডেশন” এর চেয়ারম্যানের গর্ভধারিণী মা শাহানা জামান চৌধুরী। এসময় এলাকার বিভিন্ন শ্রেণির পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি বলেন,জীবন চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান অর্থাৎ আমার ছেলে ফয়সাল চৌধুরী জীবন এলকার গরীব,দুঃখী ও অসহায় মানুষের কল্যাণে সর্বদা কাজ করে যাচ্ছে। সে সবসময় এলাকার উন্নয়ন,অসহায়দের সহযোগিতার পাশাপাশি,গরীব মেধাবী শিক্ষার্থীদের নিরবে মাসিক অনুদান দিয়ে আসছেন। সেটা কখনো কাউকে বুঝতে দেয়না। আজকে যে তিনটি পরিবারকে সেলাই মেশিন প্রদান করা হচ্ছে আমি আশাবাদী তারা এর মাধ্যমে নিজেদের ভাগ্যোন্নয়ন ঘটাতে সক্ষম হবে।

