Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাতক্ষীরায় মৎস্য ঘের থেকে এক যুবকের মরদেহ উদ্ধার

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৫৭ pm ০১, জুলাই ২০২৬
in সারাদেশ
A A
0

সাতক্ষীরা প্রতিনিধি :

সাতক্ষীরার কালিগঞ্জে মৎস্য ঘের থেকে সঞ্জিব সরকার (৩০) নামের এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১ জুলাই ২০২৬) সকালে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঠেকরা-দক্ষিণশ্রীপুর খেজুরতলা সড়কের বড় খালের মাথা সংলগ্ন একটি মাছের ঘেরের সামনে থেকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন। সঞ্জিব সরকার উপজেলার ঠেকরা রহিমপুর গ্রামের গোপাল চন্দ্র সরকারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সঞ্জিবদের পাশাপাশি দুটি মাছের ঘের আছে। মঙ্গলবার(৩০ জুন) সন্ধ্যায় বাবা-ছেলে মাছের ঘেরে কাজ করতে যান। রাত ১০টার দিকে তার বাবা বাড়িতে ফিরে এলেও সঞ্জিব আর বাড়িতে ফেরেননি। পরে পরিবারের সদস্যরা রাতভর খোঁজাখুঁজির পর সকালে মাছের ঘেরের পানি উত্তোলনের ড্রেনের পাশে তার ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পান।

নিহতের পরিবারের অভিযোগ, এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়, বরং একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। স্বজনদের দাবি— দুর্বৃত্তরা অন্য কোনো স্থানে সঞ্জিবকে হত্যা করে ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে রাতের অন্ধকারে মরদেহটি তার নিজস্ব ঘেরের সামনে ফেলে রেখে গেছে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

রহস্যজনক এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ভোরের দিকে ঘটনাস্থলে শত শত উৎসুক মানুষের ভিড় জমে। এই ঘটনায় পুরো এলাকায় যেমন শোকের ছায়া নেমে এসেছে। তেমনি স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তবে তারা একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি তুলেছেন। খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

​কালিগঞ্জ থানার ওসি শহীদুল ইসলাম জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে আমাদের তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tags: উদ্ধারমরদেহসাতক্ষীরা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস করছে শিক্ষার্থীরা
  • শরীয়তপুর নির্বাচন অফিসে দালালচক্রের দৌরাত্ম্য, ঘুষের অভিযোগ
  • বিশ্বকাপে মেক্সিকোর জয় উদ্‌যাপনে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল অন্তত দুজনের
  • শ্রীপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
  • রেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে: শিক্ষামন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম