পুলিশের সিলেট রেঞ্জেরসুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার ওসি মো. আমিনুল ইসলামকে বদলি করা হয়েছে।
সোমবার (২৯ জুন) জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) রাকিবুল হাসান রাসেল এ তথ্য নিশ্চিত করেন। রাকিবুল হাসান জানান, পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার এ বি এম জাকির হোসেনের স্বাক্ষরিত অফিস আদেশে রোববার (২৮ জুন) তাকে বদলিপূর্বক জেলার দিরাই সার্কেল অফিসে সংযুক্ত করা হয়।
প্রসঙ্গত, ২০২৫ সালের ৮ ডিসেম্বর আমিনুল ইসলাম তাহিরপুর থানার ওসি হিসেবে যোগদান করেন।
পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন বলেন, জনস্বার্থে তাহিরপুর থানার ওসিকে বদলি ও দিরাই সার্কেল অফিসে পদায়ন করা হয়েছে। দ্রুত পুলিশ সুপার কার্যালয় থেকে ছাড়পত্র নিয়ে পদায়নকৃত সার্কেল অফিসে যোগদানের জন্য পুলিশ পরিদর্শক মো. আমিনুল ইসলামকে নির্দেশনা দেওয়া হয়েছে।

