Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কাউখালীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে বৃক্ষরোপণ, র‍্যালি ও সেমিনার

Bangla FM OnlinebyBangla FM Online
৫:১৮ pm ২৯, জুন ২০২৬
in অন্যান্য, পরিবেশ, সারাদেশ
A A
0
সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর প্রতিনিধি:
সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম অঙ্গীকার ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতায় বাস্তবায়নাধীন লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রজেক্ট-এর উদ্যোগে পিরোজপুর জেলার কাউখালী উপজেলাধীন নাঙ্গুলী নেছারিয়া কামিল মাদ্রাসায় আজ সোমবার সকালে বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র‍্যালি ও সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি মাদ্রাসা প্রাঙ্গণ প্রদক্ষিণ করে। পরে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এরপর জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে একটি সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গুলী নেছারিয়া কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আব্দুল মতিন (পীর সাহেব, নাঙ্গুলী দরবার শরীফ)।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়ে তোলার অঙ্গীকার। প্রত্যেক শিক্ষার্থী যদি অন্তত একটি করে গাছ রোপণ করে এবং তার পরিচর্যার দায়িত্ব নেয়, তাহলে সবুজ বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবে রূপ নেবে।”
সেমিনারে বক্তারা বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সচেতন করে তোলার পাশাপাশি প্রতিটি পরিবারকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে হবে। ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি পরিবেশবান্ধব ও টেকসই বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীরা প্রত্যেকে অন্তত একটি করে গাছ রোপণ ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
Tags: বৃক্ষরোপণবৃক্ষরোপণ কর্মসূচির‍্যালি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • গৃহপরিচালিকা নয়নী হত্যা মামলা ও ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে ছিনিমিনি, পাশে দাঁড়াল মানবাধিকার বাস্তবায়ন সংস্থা
  • ঠাকুরগাঁওয়ে মাদকসহ মামা-ভাগিনা গ্রেফতার
  • বেনাপোলে হেরোইনের মামলায় জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড
  • চরভদ্রাসন মাসিক আইন-শৃঙ্খলা মিটিং অনুষ্ঠিত
  • কাপ্তাইয়ে আওয়ামী সুবিধাভোগী ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম