Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পাইকগাছায় ট্রাকের পেছনে বাসের বেপরোয়া ধাক্কা, বড় দুর্ঘটনা থেকে রক্ষা

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৫০ pm ২৮, জুন ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

পাইকগাছা প্রতিনিধি:

পাইকগাছা উপজেলার আগরঘাটা বাজার মোড়ে গভীর রাতে পার্কিং করা সিমেন্টবোঝাই একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী লিটন পরিবহনের সজোরে ধাক্কায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় কোনো প্রাণহানি না হলেও অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাসের চালক, সহকারী ও যাত্রীরা। তবে বাসটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। ভেঙে যায় সামনের উইন্ডশিল্ড, ক্ষতিগ্রস্ত হয় ইঞ্জিনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত গভীর রাতে যশোরের নওয়াপাড়া থেকে আকিজ কোম্পানির সিমেন্ট নিয়ে একটি ট্রাক আগরঘাটা বাজার মোড়ে পৌঁছে মালামাল খালাসের অপেক্ষায় সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এদিকে ঢাকা থেকে পাইকগাছাগামী লিটন পরিবহন (ঢাকা মেট্রো-ব-১২-৫-২৩৯) রাত প্রায় ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধাক্কার শব্দে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধারকাজে এগিয়ে যান। সৌভাগ্যবশত দুর্ঘটনায় কেউ নিহত বা গুরুতর আহত না হলেও বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অপরদিকে ট্রাকটির তেমন কোনো ক্ষতি হয়নি।

স্থানীয়দের দাবি, গভীর রাতে অতিরিক্ত গতি, অসতর্কতা এবং সড়কে দাঁড়িয়ে থাকা ভারী যানবাহনের কারণে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটছে। এ ধরনের দুর্ঘটনা এড়াতে সড়কে পার্কিংয়ের ক্ষেত্রে সতর্কতা বৃদ্ধি এবং যানবাহন চালকদের বেপরোয়া গতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ৩
  • শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
  • পাইকগাছায় ট্রাকের পেছনে বাসের বেপরোয়া ধাক্কা, বড় দুর্ঘটনা থেকে রক্ষা
  • জীবিত মানুষকে ‘মৃত’ দেখিয়ে বয়স্ক ভাতার কার্ড বন্ধ
  • সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা মাদক ধ্বংস

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম