Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভোলায় কৃষি অফিসের উদ্যোগে ফলজ, বনজ ও ভেষজ চারা বিতরণ

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৫৪ pm ২৮, জুন ২০২৬
in কৃষি
A A
0

মো. ইলিয়াস সানি,তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:

ভোলার তজুমদ্দিনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান ও কৃষকদের মাঝে বিনামূল্যে ৩ হাজার ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৮ জুন) উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন সম্প্রসারণ, বৃক্ষরোপণে জনসচেতনতা সৃষ্টি এবং কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও কৃষকদের মধ্যে এসব চারা বিনামূল্যে বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বনি আমিন।

এ সময় কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইব্রাহিম বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের নির্দেশনা অনুযায়ী কৃষকদের মাঝে ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হচ্ছে। এসব গাছ পরিবেশ রক্ষার পাশাপাশি ভবিষ্যতে কৃষকদের অর্থনৈতিকভাবে লাভবান হতে সহায়তা করবে।

তিনি আরও বলেন, প্রতিটি চারা সঠিকভাবে রোপণ ও নিয়মিত পরিচর্যা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন কৃষক যদি একটি চারারও যথাযথ পরিচর্যা করেন, তবে সেটি একসময় পরিবার ও সমাজের জন্য মূল্যবান সম্পদে পরিণত হবে। সবুজায়নের মাধ্যমে একটি সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলাই কৃষি বিভাগের মূল লক্ষ্য।
অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষা প্রতিষ্ঠান ও কৃষকদের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা তুলে দেওয়া হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পাইকগাছায় ট্রাকের পেছনে বাসের বেপরোয়া ধাক্কা, বড় দুর্ঘটনা থেকে রক্ষা
  • জীবিত মানুষকে ‘মৃত’ দেখিয়ে বয়স্ক ভাতার কার্ড বন্ধ
  • সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা মাদক ধ্বংস
  • তেলাপিয়া কেন বিষাক্ত হয়ে উঠছে?
  • ভোলায় কৃষি অফিসের উদ্যোগে ফলজ, বনজ ও ভেষজ চারা বিতরণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম