Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চবিতে নবীন শিক্ষকদের পাঁচ দিনের প্রশিক্ষণ

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৫১ pm ২৮, জুন ২০২৬
in Semi Lead News, ক্যাম্পাস
A A
0

আহমেদ মুনহা, চবি প্রতিনিধি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে পাঁচ দিনব্যাপী ‘Foundation Training Program for Professional Development’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

আজ রোববার (২৮ জুন) বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ভার্চ্যুয়াল ক্লাসরুমে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। আগামী ২ জুলাই পর্যন্ত চলা এ প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের সম্প্রতি নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা অংশ নিচ্ছেন। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম। আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা ও সমন্বয় করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শাহাদাত হোছাইন এবং অধ্যাপক ড. মোহাম্মদ মোসলেম উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন বলেন, বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে আউটকাম বেজড এডুকেশন (ওবিই) কারিকুলাম চালু হয়েছে। এ বাস্তবতায় শিক্ষকদের দায়িত্ব ও জবাবদিহি আরও বেড়েছে। তিনি বলেন, নবীন শিক্ষকদের জন্য এমন ভিত্তিমূলক প্রশিক্ষণ সময়োপযোগী এবং তাদের পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ উদ্যোগের জন্য তিনি আইকিউএসিকে ধন্যবাদ জানান।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম বলেন, শিক্ষকদের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নের পাশাপাশি শ্রেণিকক্ষে পাঠদানকে আরও কার্যকর ও শিক্ষার্থী-কেন্দ্রিক করতে হবে। এ ধরনের প্রশিক্ষণ নতুন শিক্ষকদের পেশাগত বিকাশে সহায়ক হবে বলেও তিনি উল্লেখ করেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পাইকগাছায় ট্রাকের পেছনে বাসের বেপরোয়া ধাক্কা, বড় দুর্ঘটনা থেকে রক্ষা
  • জীবিত মানুষকে ‘মৃত’ দেখিয়ে বয়স্ক ভাতার কার্ড বন্ধ
  • সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা মাদক ধ্বংস
  • তেলাপিয়া কেন বিষাক্ত হয়ে উঠছে?
  • ভোলায় কৃষি অফিসের উদ্যোগে ফলজ, বনজ ও ভেষজ চারা বিতরণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম