Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্রীমঙ্গলে শঙ্খিনী সাপ উদ্ধার,বন বিভাগে হস্তান্তর

Tanazzina TaniabyTanazzina Tania
১১:২২ pm ২৭, জুন ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
শ্রীমঙ্গলে শঙ্খিনী সাপ উদ্ধার

শ্রীমঙ্গলে শঙ্খিনী সাপ উদ্ধার

সত্যজিৎ দাস:

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার দক্ষিণ বৌলাশী,মিজাপুর ইউনিয়ন এলাকায় একটি বিষধর সাপ বাউন্ডারি জালে আটকে পড়ার ঘটনায় স্থানীয় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। পরে বন্যপ্রাণী সুরক্ষায় কাজ করা স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় সাপটি নিরাপদে উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়,সঞ্জয় চক্রবর্তীর বাসার বাউন্ডারি জালে সাপটি দীর্ঘ সময় ধরে আটকে থাকতে দেখা যায়। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন এবং পরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন।

খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটি শনাক্ত করেন। তারা জানান,উদ্ধারকৃত সাপটি শঙ্খিনী সাপ,যা বাংলাদেশের অন্যতম বিষধর সাপ হিসেবে পরিচিত। এর বিষ মূলত নিউরোটক্সিক প্রকৃতির,যা স্নায়ুতন্ত্রে প্রভাব ফেলে এবং গুরুতর ক্ষেত্রে শ্বাসপ্রশ্বাসে জটিলতা সৃষ্টি করতে পারে।

পর্যবেক্ষণে তারা ধারণা করেন,সাপটি প্রায় এক সপ্তাহ ধরে জালে আটকে ছিল,যার কারণে এটি দুর্বল হয়ে পড়ে।

প্রায় ২০ মিনিটের চেষ্টায় বাউন্ডারি জালের একটি অংশ কেটে সাপটিকে জীবিত ও নিরাপদ অবস্থায় উদ্ধার করা হয়। পরে সেটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।

বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে,শঙ্খিনী সাপ সাধারণত শান্ত স্বভাবের হলেও অত্যন্ত বিষধর। বাংলাদেশের বিভিন্ন এলাকায় এদের কয়েকটি প্রজাতি পাওয়া যায়। এর মধ্যে শ্রীমঙ্গল ও আশপাশের বনাঞ্চল,বিশেষ করে চা বাগান ও সংরক্ষিত বনাঞ্চলে ডোরা শঙ্খিনী সাপের উপস্থিতি বেশি দেখা যায়।

পরিবেশকর্মী রাজীদপ দেব দীপ জানান, লাউয়াছড়া জাতীয় উদ্যান ও আশপাশের বনাঞ্চলে এ ধরনের সাপ বাস্তুতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা অন্যান্য সাপসহ ছোট প্রাণী খেয়ে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়,বনাঞ্চল সংকোচন,ঝোপঝাড় কাটা,এবং গ্রামীণ এলাকায় ইঁদুরের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় এসব সাপ মাঝে মাঝে লোকালয়ে চলে আসে। বর্ষা মৌসুমে নিরাপদ আশ্রয়ের খোঁজেও এদের উপস্থিতি বাড়তে পারে।

কর্মীরা স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঘরে বা আশপাশে এমন সাপ দেখা গেলে আতঙ্কিত না হয়ে দ্রুত বন বিভাগ বা প্রশিক্ষিত উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করা উচিত।

Tags: শ্রীমঙ্গলে শঙ্খিনী সাপ উদ্ধার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মা-বাবাকে উচ্ছেদ ও মারধরের প্রতিবাদ করায় ববি শিক্ষার্থীর ওপরে হামলা
  • পাখিরা চেয়েছিল নিরাপদ আশ্রয়, মানুষ নামল উচ্ছেদের নোংরা খেলায়!
  • রামপালে ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, গ্রেপ্তার ১
  • সমঝোতা লঙ্ঘন করলে ‘দ্রুত ও চূড়ান্ত’ জবাবের হুঁশিয়ারি ইরানের
  • রাজশাহী জেলায় ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ বিজ্ঞপ্তি কার্যক্রম সম্পন্ন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম