সত্যজিৎ দাস (মৌলভীবাজার):
মৌলভীবাজার জেলায় বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ পরীক্ষা-২০২৬ এর কার্যক্রম শনিবার (২৭ জুন) আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
সকাল ৮টায় মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে নিয়োগ কার্যক্রমের উদ্বোধন করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও জেলার পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম।
প্রথম দিনের কার্যক্রমে অনলাইনে আবেদনকারী প্রার্থীদের শারীরিক মাপ গ্রহণ এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে পুরো কার্যক্রম স্বচ্ছ,সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
দিনের কার্যক্রম শেষে উত্তীর্ণ প্রার্থীদের উদ্দেশে পুলিশ সুপার পরদিন অনুষ্ঠিতব্য মাঠ পরীক্ষার প্রস্তুতি ও করণীয় বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
আগামীকাল রোববার (২৮ জুন) সকাল ৮টা থেকে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় ধাপে প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি তানভীর আহমদ, নিয়োগ বোর্ডের সদস্য ও সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল এবং সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান।
এ ছাড়া উপস্থিত ছিলেন;মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজু,মেডিকেল অফিসার ডা. শুভ্র তুষার সিংহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

