Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ব্রাহ্মণপাড়ায় চুরি মামলার ৪ পলাতক আসামি গ্রেফতার

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৫৭ pm ২৭, জুন ২০২৬
in Semi Lead News, অপরাধ
A A
0

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া:
​কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানায় পুলিশের পৃথক অভিযানে একটি চুরি মামলার চার পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে একজন আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু রয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ জালাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে গত ২০ জুনের একটি চুরি মামলার (মামলা নং-২৩, জিআর নং-১৩৬/২৬) এজাহারনামীয় পলাতক আসামিদের গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃতরা হলেন—​মো: সোহেল (২০) ও মো: রুবেল (২২); উভয়ের পিতা-আলমগীর হোসেন, মাতা-নাছিমা বেগম, ​মো: শাহাদাত হোসেন (২৩), পিতা-বিল্লাল হোসেন, মাতা-জুলেখা বেগম। তাদের সবার বাড়ি উপজেলার মিরপুর (পশ্চিমপাড়া) এলাকায়।​এ ছাড়া আইনের সহিত সংঘাতে জড়িত শিশু সাব্বির আহমেদ (১৫ বছর ৫ মাস), পিতা-আবুল বাশার, সাং-শিদলাই (খালেক মাস্টারের বাড়ি)।

​ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দণ্ডবিধির ৪৫৭/৩৮০ ধারার একটি চুরি মামলায় এই আসামিরা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গ্রেফতারকৃত আসামিদের আজই বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হচ্ছে। অপরাধ দমনে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আপনারা ঠিকই ভোট চোর হিসেবে ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেনl: মিয়া গোলাম পরওয়ার
  • বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী
  • এবার বাঘ আর সিংহ নামবে, নতুন জালেমরা শিলং ও লন্ডনে পালিয়ে যাবে: রাশেদ প্রধান
  • তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতীয় গণমাধ্যম যা বলছে
  • ইবোলা সতর্কতায় ভারতে প্রবেশে নতুন নিয়ম

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম