Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

তজুমদ্দিনে জাতীয় ফল মেলার উদ্বোধন

Bangla FM OnlinebyBangla FM Online
৭:২০ pm ২৪, জুন ২০২৬
in অন্যান্য
A A
0

মো:ইলিয়াস সানি,তজুমদ্দিন প্রতিনিধি

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস” প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার তজুমদ্দিন উপজেলায় তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে| বুধবার উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বনি আমিন।

উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং দেশীয় বিভিন্ন জাতের ফলের প্রদর্শনী ঘুরে দেখেন| এ সময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) অন্তরা সরকার অদ্রি, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু, সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন হাওলাদার, উপসহকারী কৃষি অফিসার মোঃ নুর কবির, নাসিম উদ্দিনসহ কৃষক, কৃষাণী, জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইব্রাহিম বলেন, দেশীয় ফল পুষ্টির অন্যতম উৎস। ফল চাষ সম্প্রসারণের মাধ্যমে একদিকে যেমন পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব, অন্যদিকে কৃষকের আয় বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। প্রতিটি পরিবারকে অন্তত একটি করে ফলদ গাছ রোপণের আহ্বান জানাই। তিনি আরও বলেন, নিরাপদ ও আধুনিক পদ্ধতিতে ফল উৎপাদনের মাধ্যমে দেশের ফলের চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানির সম্ভাবনাও বৃদ্ধি পাচ্ছে। জাতীয় ফল মেলার মূল লক্ষ্য হচ্ছে কৃষকদের উদ্বুদ্ধ করা এবং জনগণের মধ্যে ফল খাওয়ার অভ্যাস বৃদ্ধি করা।

আলোচনা সভা শেষে মেলা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। মেলায় বিভিন্ন স্টলে আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, জাম, আনারস, ড্রাগন ফলসহ নানা দেশীয় ও বিদেশি ফল প্রদর্শন করা হয়।

Tags: উদ্বোধনমেলা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়নে ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি
  • বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • বাবার মরদেহ ফেলে রেখে সম্পত্তি নিয়ে সন্তানদের সংঘর্ষ
  • ডেঙ্গু ঠেকাতে মাঠে নামছে বিশেষ টাস্কফোর্স
  • মৌলভীবাজারে জেলা পুলিশের মাসিক সভায় পারফরমেন্স বিবেচনায় শ্রেষ্ঠ কর্মকর্তারা পুরস্কৃত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম