রিজওয়ান, নওগাঁ:
নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার সর্ব পশ্চিমে অবস্থিত আকবরপুর ইউনিয়নে স্থানীয় উন্নয়ন কার্যক্রমের ত্বরান্বিত করনের লক্ষ্যে ১ নম্বর ওয়ার্ডের মধইল দীঘিপাড়ায় একটি ড্রেন নির্মাণ কাজ এবং ৫ নম্বর ওয়ার্ডের জয়পুরা গ্রামে একটি হেয়ারিং রাস্তার কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৪ শে জুন) সকাল ১১ টায় এই কাজের উদ্বোধন করেন পত্নীতলা উপজেলা জামায়াত ইসলামীর সহকারি সেক্রেটারি এবং সিটি ডায়াগনস্টিক সেন্টারের এর পরিচালক মোঃ হারুন আর রশিদ, সঙ্গে আরও উপস্থিত ছিলেন, আকবরপুর ইউনিয়নের জামায়াত ইসলামীর সভাপতি মোঃ রমজান আলী এবং সেক্রেটারি মোঃ বজলুর রহমান (বাবলু)। এই উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় গ্রামবাসী গণ্যমান্য ব্যক্তিবর্গ গন স্বতঃস্ফূর্ত ভাবে উপস্থিত ছিলেন। তারা সকলে কার্যক্রম সফল বাস্তবায়ন কামনা করে দোয়া ও মুনাজাত করেন। এ সময় এলাকাবাসীর তাদের দীঘদিনের চাহিদা পূরণ হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
আয়োজকরা জানান, জনগণের কল্যাণে চলমান উন্নয়ন কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে। গ্রামীন অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার অগ্রগতি এবং জনসেবামূলক কার্যক্রম বাস্তবায়নে তাঁরা সদা প্রতিশ্রতিবদ্ধ।

