তৌহিদ তুহিন,চু্য়াডাঙ্গা প্রতিনিধি:চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছির মৎস্য অবতরণ কেন্দ্রের সামনে থেকে লাল টেপে মোড়ানো একটি বোমা সদৃশ বস্তু জব্দ করেছে দর্শনা থানা পুলিশ। বোমা সদৃশ বস্তুটির গায়ে সাদা কাগজে লেখা রয়েছে ‘জয় বাংলা’।বুধবার বেলা ১২ টার দিকে কুড়ালগাছি রাইসা বিল-এর মৎস্য অবতরণ কেন্দ্রের সামনে থেকে বস্তুটি জব্দ করা হয়। উদ্ধারের পর বস্তুটি বালতির পানিতে ডুবিয়ে রাখা হয়েছে।স্থানীয়রা জানায়, সকালে মৎস্যজীবী সমিতির সদস্যরা লাল টেপ দিয়ে মোড়ানো বস্তুটি দেখতে পেয়ে পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে বোমা সদৃশ বস্তুটি জব্দ করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।দর্শনা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুহিত মিয়া জানান, আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে কেউ বা কারা এই কাজ করেছে বলে ধারণ করা হচ্ছে।দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, কারা বোমা সদৃশ বস্তুটি ওই স্থানে রেখে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

