Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সামনের সারির একটি আসনের বিনিময়ে নীতি বিকিয়ে দিলেন: তাসনিম জারা

Bangla FM OnlinebyBangla FM Online
৬:০৬ pm ২৪, জুন ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সাম্প্রতিক সমাবেশে নারীদের অংশগ্রহণ ও তাদের জন্য নির্ধারিত বসার স্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা দেখা দিয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) আওয়ামী লীগের বিচার দাবিতে আয়োজিত ওই সমাবেশের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নানা মতামত প্রকাশ করেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব।

বুধবার (২৪ জুন) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ও চিকিৎসক ডা. তাসনিম জারা নারীদের আসন বিন্যাসের সমালোচনা করেন। তিনি লেখেন, সামনের সারির একটি আসনের বিনিময়ে কোনো আদর্শ বিসর্জন দেওয়া উচিত নয়। তার ভাষায়, রাজনৈতিক সুযোগ-সুবিধা সাময়িক হতে পারে, কিন্তু আদর্শ ও নীতির প্রশ্ন দীর্ঘস্থায়ী।

তিনি আরও মন্তব্য করেন, কোনো পদ বা আসন যেমন দেওয়া বা কেড়ে নেওয়া সম্ভব, তেমনি ব্যক্তির আদর্শ কেবল তখনই হারিয়ে যায় যখন তিনি নিজেই তা থেকে সরে আসেন।

এদিকে একই বিষয় নিয়ে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনও সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানান। সমাবেশের একটি ছবি শেয়ার করে তিনি নারীদের অবস্থানকে কেন্দ্র করে সমালোচনামূলক মন্তব্য করেন এবং সমঅধিকারের প্রশ্নটি সামনে আনেন।

সমাবেশে নারীদের জন্য পৃথক বসার ব্যবস্থাকে ঘিরে সামাজিক মাধ্যমে পক্ষে-বিপক্ষে নানা মত প্রকাশ করা হচ্ছে। কেউ এটিকে আয়োজকদের সাংগঠনিক সিদ্ধান্ত হিসেবে দেখছেন, আবার কেউ নারী-পুরুষের সমান অংশগ্রহণ ও প্রতিনিধিত্বের প্রশ্ন তুলছেন।

বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা অব্যাহত রয়েছে।

Tags: আসনতাসনিম জারা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়নে ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি
  • বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • বাবার মরদেহ ফেলে রেখে সম্পত্তি নিয়ে সন্তানদের সংঘর্ষ
  • ডেঙ্গু ঠেকাতে মাঠে নামছে বিশেষ টাস্কফোর্স
  • মৌলভীবাজারে জেলা পুলিশের মাসিক সভায় পারফরমেন্স বিবেচনায় শ্রেষ্ঠ কর্মকর্তারা পুরস্কৃত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম