Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

হামে মৌলভীবাজারের ৪ মাসের শিশুর মৃত্যু

Bangla FM OnlinebyBangla FM Online
১:৩৫ pm ২৩, জুন ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

সত্যজিৎ দাস, মৌলভীবাজার প্রতিনিধি:

সিলেটে হাম ও হাম-সদৃশ উপসর্গে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুটি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বাসিন্দা। তার বয়স ছিল মাত্র চার মাস। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় শিশুটি মারা যায়।

এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে হাম ও হাম-সদৃশ উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে ৭৭ জনে দাঁড়িয়েছে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে অধিকাংশই শিশু।

এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ২৫ জনের শরীরে ল্যাব পরীক্ষায় হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে। একই সময়ে সন্দেহজনক উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৮০ জন রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে,বছরের শুরু থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে মোট ৩৬৮ জনের শরীরে ল্যাব-নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। জেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আক্রান্ত সুনামগঞ্জে,যেখানে ২১৩ জন রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া সিলেট জেলায় ১৩৭ জন,মৌলভীবাজারে ১৬ জন এবং হবিগঞ্জে ২ জন আক্রান্ত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে সর্বোচ্চ ৩২ জন ভর্তি হয়েছেন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২০ জন,সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৮ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৬ জন ভর্তি হয়েছেন। অন্যদের মধ্যে রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল,মাউন্ট এডোরা হাসপাতাল,নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল এবং কয়েকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন করে রোগী ভর্তি হয়েছেন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ২৬১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। আক্রান্তের হার সবচেয়ে বেশি দেখা যাচ্ছে সিলেট জেলার ওসমানীনগর উপজেলা, সুনামগঞ্জের দোয়ারাবাজার এবং মৌলভীবাজার সদর এলাকায়।

পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তর শিশুদের হাম-রুবেলা (এমআর) টিকা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছে। একই সঙ্গে জ্বর,শরীরে ফুসকুড়ি,কাশি বা অন্যান্য উপসর্গ দেখা দিলে রোগীকে ঘরে না রেখে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Tags: বাংলাদেশসিলেটে হাম ও হাম-সদৃশ উপসর্গ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইসলামাবাদ মেমোরেন্ডাম: মধ্যপ্রাচ্যের বারুদ-নিক্তিতে ক্ষণস্থায়ী শান্তি নাকি নতুন ঝড়ের পূর্বাভাস?
  • বাংলাদেশ প্রেসক্লাব ফরিদপুর জেলা শাখার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • জনদুর্ভোগ কমানোর লক্ষ্যে উলিপুরে বাইপাস সড়কের দাবিতে মানববন্ধন
  • যুবদল নেতা সাইফুল ইসলামের নেতৃত্বে দৌলতপুরে প্রতিবাদ মিছিল
  • পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতা প্রদানে অনিয়মের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম