Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জনগণ ঐক্যবদ্ধ, দেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না: রিজভী

Bangla FM OnlinebyBangla FM Online
১২:১৯ pm ২৩, জুন ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বাংলাদেশে আর কোনোভাবেই পতিত ফ্যাসিবাদকে ফিরে আসতে দেওয়া হবে না।

মঙ্গলবার (২৩ জুন) সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে নাইটেঙ্গেল মোড় ও ফকিরাপুল মোড় ঘুরে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

রিজভী অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ বিভিন্নভাবে সমাজে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। তিনি দাবি করেন, চুরি ও পাচারের মাধ্যমে অর্জিত অর্থ ব্যবহার করে তারা দেশকে অস্থির করার অপচেষ্টা চালাচ্ছে। তবে জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের নৈরাজ্য রুখে দেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, দীর্ঘ সময় আন্দোলনের পর গণতান্ত্রিক ধারায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হয়েছে। সেই সরকারের বিরুদ্ধে এখন ষড়যন্ত্র চলছে বলে তিনি দাবি করেন।

বিএনপির এই নেতা দাবি করেন, বিগত সময়ে অসংখ্য নেতাকর্মী গুম ও নির্যাতনের শিকার হয়েছেন। তবে বর্তমান সময়ে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কোনো গুম বা ক্রসফায়ারের ঘটনা ঘটছে না বলেও তিনি উল্লেখ করেন।

রিজভী নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, নিষিদ্ধ সংগঠন ও তাদের সমর্থকরা বিভিন্নভাবে উসকানিমূলক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করতে পারে। এসব কর্মকাণ্ড দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার মূল্যবোধ রক্ষায় জনগণ সবসময় সচেতন থাকবে।

Tags: জনগণদিল্লিরিজভী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সৈয়দপুরে রেললাইন থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
  • সাভারে নাশকতা প্রতিরোধে ঢাকা-আরিচা মহাসড়কে ছাত্রদলের শোডাউন
  • কাপ্তাই জেটিঘাটে ডিপার্টমেন্টাল স্টোরে চুরি
  • হামে মৌলভীবাজারের ৪ মাসের শিশুর মৃত্যু
  • আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে আদালত: তথ্য উপদেষ্টা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম