Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাঙ্গামাটির হ্রদ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

Bangla FM OnlinebyBangla FM Online
৬:২৭ pm ২১, জুন ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি):
রাঙ্গামাটি শহরের রিজার্ভ মুখ এলাকায় শহীদ মিনার সংলগ্ন কর্ণফুলী হ্রদের পানি থেকে মুক্তা বড়ুয়া (২৮) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ। আজ রোববার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

​নিহত মুক্তা বড়ুয়া পশ্চিম রাউজান এলাকার মৃত স্বপন বড়ুয়ার মেয়ে। তিনি শহরের তবলছড়ির বিজিবি রোড এলাকায় স্বামী অভিজিৎ বড়ুয়ার সঙ্গে ভাড়া বাসায় বসবাস করতেন।পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৯ জুন) থেকে গৃহবধূ মুক্তা বড়ুয়া নিখোঁজ ছিলেন।

আত্মীয়-স্বজনরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান না পেয়ে গতকাল শনিবার কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। আজ রোববার সকাল পৌনে ১০টার দিকে স্থানীয়রা শহীদ মিনার সংলগ্ন রিজার্ভ মুখ এলাকায় হ্রদের পানিতে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।সংবাদ পেয়ে রাঙ্গামাটি ফায়ার স্টেশনের লিডার গিয়াস উদ্দিনের নেতৃত্বে উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে আইনগত প্রক্রিয়ার জন্য মরদেহটি কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। নিখোঁজের ঘটনায় থানায় আগেই জিডি করা হয়েছিল। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর এবং সামগ্রিক তদন্ত সাপেক্ষে আইনগত পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বর্তমান ফুটবল বিশ্বকাপে ইরানের ওপর রাজনৈতিক নিষেধাজ্ঞা: একটি বিশ্লেষণ
  • বাড়ছে দুধকুমার নদের পানি নিম্নাঞ্চল প্লাবিত হ‌ওয়ার আশঙ্কা
  • ববিতে লোডশেডিংয়ের ভোগান্তি নিরসনে উপাচার্যকে ছাত্রদলের স্মারকলিপি
  • শার্শায় খাস জমি রেজিস্ট্রি ও কোটি টাকার রাজস্ব ফাঁকি
  • গোপালপুরে জমিতে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম