Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বার্ধক্যে সন্তানের নির্যাতন, প্রাণভয়ে বাড়িছাড়া বাবা-মা

রাণীশংকৈল থানায় অভিযোগ 

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৫২ pm ২১, জুন ২০২৬
in অন্যান্য, অপরাধ
A A
0
নাজমুল হোসেন,  ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বৃদ্ধ বাবা-মায়ের ওপর নির্মম নির্যাতন চালিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তাদেরই ছেলে ও পুত্রবধূদের বিরুদ্ধে। মারধর, শ্বাসরোধ করে হত্যাচেষ্টা এবং খাবারের সঙ্গে বিষ মিশিয়ে হত্যার হুমকির অভিযোগ এনে জীবনের নিরাপত্তা চেয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অসহায় বৃদ্ধ বাবা মো. তসির উদ্দিন (৬৫)।শনিবার (২০ জুন) রাণীশংকৈল থানায় দায়ের করা অভিযোগে তিনি উল্লেখ করেন, উপজেলার ধর্মগড় ইউনিয়নের ঝুলঝাড়ী গ্রামের বাসিন্দা তিনি ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে ছেলে মো. মকবুল (৪৫), পুত্রবধূ মোছা. আমেনা খাতুন (৩৫) এবং অপর পুত্রবধূ মোছা. আনু (২৮)-এর মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়ে আসছেন।
অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা প্রায়ই বৃদ্ধ দম্পতিকে গালিগালাজ, মারধর এবং বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দিতেন। সর্বশেষ গত ১৬ জুন দুপুরে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তারা বৃদ্ধ দম্পতির ওপর হামলা চালান।
ভুক্তভোগী তসির উদ্দিনের অভিযোগ, হামলার সময় পুত্রবধূ আনুর নির্দেশে অন্যরা তার স্ত্রীকে এলোপাতাড়ি মারধর করে আহত করে। একপর্যায়ে আনু বৃদ্ধা শাশুড়ির গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। অপরদিকে পুত্রবধূ আমেনা খাতুন চুলের মুঠি ধরে টানাহেঁচড়া করেন। স্ত্রীকে রক্ষা করতে এগিয়ে গেলে তাকেও লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করা হয়।
কান্নাজড়িত কণ্ঠে তসির উদ্দিন বলেন,“যে সন্তানদের মানুষ করতে জীবনভর কষ্ট করেছি, আজ তারাই আমাদের মারধর করে ঘরছাড়া করেছে। তারা প্রকাশ্যে বলেছে সুযোগ পেলে খাবারে বিষ মিশিয়ে মেরে ফেলবে। আমরা এখন জীবনের ভয়ে দিন কাটাচ্ছি।”
তাদের আর্তচিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে আহত দম্পতিকে উদ্ধার করেন। স্থানীয়দের সামনেও অভিযুক্তরা বৃদ্ধ দম্পতিকে হত্যার হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।বর্তমানে নিরাপত্তার অভাবে নিজ বাড়িতে থাকতে পারছেন না তসির উদ্দিন ও তার স্ত্রী। প্রাণভয়ে তারা অন্যত্র আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল বৃদ্ধ দম্পতির নিরাপত্তা নিশ্চিত করে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, “বৃদ্ধ বাবার পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Tags: ঠাকুরগাঁওয়নির্যাতনসন্তানের নির্যাতন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইলিয়াস আলী গুম নিয়ে ট্রাইব্যুনালে বিস্ফোরক জবানবন্দি, উঠে এলো নানা তথ্য
  • জামিন পেলেন অগ্রযাত্রা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম
  • টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে নিখোঁজ প্রবাসীর স্ত্রী, থানায় জিডি
  • মাটিরাঙ্গায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি গ্রস্তদের মাঝে সহায়তার অর্থ বিতরণ
  • সম্প্রীতির রঙে রাঙা হারমোনি ফেস্টিভ্যালের পর্দা নামছে আজ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম