Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্রীমঙ্গলে ফসলি জমি থেকে অজগর উদ্ধার

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৩০ pm ২১, জুন ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
অজগর সাপ উদ্ধার

অজগর সাপ উদ্ধার

সত্যজিৎ দাস, (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি ফসলি জমি থেকে অজগর সাপ উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার (২০ জুন) দুপুর ২টার দিকে শ্রীমঙ্গলের কাকিয়াবাজার এলাকায় তপু দেবনাথের বাড়ির সামনে ফসলি জমিতে মাছ ধরতে গিয়ে স্থানীয়রা একটি বড় সাপ দেখতে পান। পরে তপু দেবনাথ বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবহিত করেন।

খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক সঞ্জিত দেব এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে সাপটিকে অজগর হিসেবে শনাক্ত করেন। পরে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ের কাছে হস্তান্তর করা হয়।

রোববার (২১ জুন) এক বিজ্ঞপ্তিতে পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ জানান, লাউয়াছড়া জাতীয় উদ্যান ও এর আশপাশের এলাকায় প্রধানত বর্মী অজগর দেখা যায়। এছাড়া বনের গভীর অংশে বিরল প্রজাতির জালনা অজগর বা রেটিকুলেটেড পাইথনের উপস্থিতিরও তথ্য রয়েছে। তবে বন বিভাগ বা কোনো বন্যপ্রাণী সংস্থা এখন পর্যন্ত লাউয়াছড়া এলাকায় অজগরের সংখ্যা নির্ধারণে কোনো আনুষ্ঠানিক শুমারি পরিচালনা করেনি।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সঞ্জিত দেব বলেন,লাউয়াছড়া ও আশপাশের চা বাগান এবং গ্রামাঞ্চল থেকে নিয়মিত অজগর উদ্ধার করা হয়। বনের ভেতরে শিকারের সংকট,পানির অভাব,প্রজননকালীন চলাচল এবং খাদ্যের সন্ধানে এসব সাপ প্রায়ই লোকালয়ে চলে আসে।

বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে,অজগর বিষহীন ও সাধারণত শান্ত স্বভাবের সাপ। তারা মানুষকে এড়িয়ে চলতে পছন্দ করে এবং কেবল আত্মরক্ষার প্রয়োজন হলে আক্রমণাত্মক আচরণ করে। লাউয়াছড়ার বনাঞ্চল অজগরের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক আবাসস্থল হওয়ায় স্থানীয়দের সাপ দেখলে আতঙ্কিত না হয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা বন্যপ্রাণী উদ্ধারকারী সংস্থাকে খবর দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

Tags: অজগর সাপ উদ্ধারবন বিভাগে
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইলিয়াস আলী গুম নিয়ে ট্রাইব্যুনালে বিস্ফোরক জবানবন্দি, উঠে এলো নানা তথ্য
  • জামিন পেলেন অগ্রযাত্রা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম
  • টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে নিখোঁজ প্রবাসীর স্ত্রী, থানায় জিডি
  • মাটিরাঙ্গায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি গ্রস্তদের মাঝে সহায়তার অর্থ বিতরণ
  • সম্প্রীতির রঙে রাঙা হারমোনি ফেস্টিভ্যালের পর্দা নামছে আজ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম