Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

অসহায় প্রসূতির পাশে দাঁড়ালো পলাশবাড়ীর নিউ লাইফ ক্লিনিক

Bangla FM OnlinebyBangla FM Online
৪:১৩ pm ২১, জুন ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

আশরাফুজ্জামান, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ীতে এক অসহায় প্রসূতি মায়ের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে নিউ লাইফ ক্লিনিক এন্ড নরমাল ডেলিভারী সেন্টার।

অর্থাভাবে চিকিৎসা করাতে না পারা এক দরিদ্র পরিবারের জন্য বিনামূল্যে সিজারিয়ান অপারেশন, ওষুধ, খাদ্যসামগ্রী এবং নবজাতকের প্রয়োজনীয় সামগ্রী প্রদান করে প্রতিষ্ঠানটি এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।

জানা গেছে, সাদুল্লাপুর উপজেলার মহিপুর বাজার এলাকার বাসিন্দা শ্রীমতি সাগরী রানী তার দ্বিতীয় সন্তানের জন্মদানের জন্য প্রথমে গাইবান্ধা সদর হাসপাতালে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য রংপুরে রেফার করেন। পরিবারের আর্থিক অস্বচ্ছলতার কারণে রংপুরে গিয়ে চিকিৎসা গ্রহণ করা তাদের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি।

শ্রীমতি সাগরী রানীর স্বামী উজ্জ্বল সরকার একজন প্রতিবন্ধী ব্যক্তি। সংসারের অভাব-অনটনের মধ্যে মেয়ের মতো পুত্রবধূকে নিয়ে দুশ্চিন্তায় পড়েন শ্বশুর রমনাথ। শেষ সম্বল হিসেবে বিয়ের সময় পাওয়া একটি কাঁসার প্লেট নিয়ে তিনি পলাশবাড়ীর নিউ লাইফ ক্লিনিক এন্ড নরমাল ডেলিভারী সেন্টারের পরিচালক তাওহীদ রহমান-এর কাছে সহায়তার আবেদন জানান।

পরিবারটির অসহায়ত্বের কথা শুনে পরিচালক তাওহীদ রহমান মানবিক বিবেচনায় সম্পূর্ণ বিনামূল্যে সিজারিয়ান অপারেশনের ব্যবস্থা করেন। শুধু তাই নয়, অপারেশনের পরবর্তী এক মাসের প্রয়োজনীয় সব ওষুধ, চাল, ডাল, ডিম, কাঁচাবাজার, প্রসূতি মায়ের পোশাক, নবজাতকের কাপড়, তেল, সাবান, পাউডারসহ শিশুর পরিচর্যার বিভিন্ন সামগ্রীও ক্লিনিকের পক্ষ থেকে প্রদান করা হয়।

সাগরী রানী বলেন, “আমি কখনো ভাবিনি এত বড় সহায়তা পাবো। বিনামূল্যে সিজার, সুন্দর পরিবেশে চিকিৎসাসেবা, ওষুধ এবং এক মাসের বাজারসহ প্রয়োজনীয় সবকিছু পেয়েছি। আমি খুবই আনন্দিত। সৃষ্টিকর্তার কাছে দোয়া করি, এমন ভালো মানুষ যেন সবসময় মানুষের পাশে থাকেন।”
অপরদিকে আবেগাপ্লুত কণ্ঠে শ্বশুর রমনাথ বলেন, “আমাদের কাছে চিকিৎসার খরচ দেওয়ার সামর্থ্য ছিল না। নিউ লাইফ ক্লিনিক আজ আমাদের জন্য যা করেছে, আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিন।”
বর্তমানে সাগরী রানী ও তার নবজাতক সন্তান মহিপুরে নিজ বাড়িতে সুস্থ রয়েছেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

স্থানীয়রা মনে করছেন, বাণিজ্যিক চিকিৎসাসেবার এই সময়ে নিউ লাইফ ক্লিনিকের এমন মানবিক উদ্যোগ সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর জন্য একটি অনুকরণীয় উদাহরণ। অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে প্রতিষ্ঠানটি প্রমাণ করেছে, চিকিৎসা শুধু একটি পেশা নয়, এটি মানবসেবারও একটি মহান উদাহরণ।

এলাকাবাসী নিউ লাইফ ক্লিনিকের এই ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও দরিদ্র ও অসহায় মানুষের পাশে থাকার আহ্বান জানিয়েছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইলিয়াস আলী গুম নিয়ে ট্রাইব্যুনালে বিস্ফোরক জবানবন্দি, উঠে এলো নানা তথ্য
  • জামিন পেলেন অগ্রযাত্রা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম
  • টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে নিখোঁজ প্রবাসীর স্ত্রী, থানায় জিডি
  • মাটিরাঙ্গায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি গ্রস্তদের মাঝে সহায়তার অর্থ বিতরণ
  • সম্প্রীতির রঙে রাঙা হারমোনি ফেস্টিভ্যালের পর্দা নামছে আজ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম