Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

তিস্তা মহাপরিকল্পনা সারা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ: পানিসম্পদমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
৬:২৬ pm ১৯, জুন ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

তিস্তা নদী অববাহিকায় পরিকল্পিত বাঁধ নির্মাণ ও নদী ড্রেজিং কার্যক্রম বাস্তবায়ন করা গেলে স্থানীয় জনগণকে নদীভাঙন ও বন্যার ক্ষতি থেকে সুরক্ষা দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

শুক্রবার (১৯ জুন) লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজ এলাকা পরিদর্শন শেষে অবসর রেস্ট হাউসে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনায় সমন্বিতভাবে “তিস্তা মহাপরিকল্পনা” বাস্তবায়নের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। পরিকল্পিত বাঁধ ও নদী ড্রেজিংয়ের মাধ্যমে তিস্তা অঞ্চলের জনগণকে দীর্ঘদিনের ভাঙন ও বন্যার ঝুঁকি থেকে রক্ষা করার লক্ষ্য রয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, উজান থেকে পানিপ্রবাহের পরিবর্তনের কারণে তিস্তার দুই তীরে ব্যাপক ভাঙন দেখা দিচ্ছে, ফলে অনেক এলাকায় বসবাস ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এ পরিস্থিতি মোকাবিলায় নদীশাসন ও ড্রেজিংকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন।

এ্যানি জানান, “তিস্তা মহাপরিকল্পনা” শুধু স্থানীয় নয়, বরং জাতীয় অর্থনীতির জন্যও গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো সমন্বিতভাবে কাজ করছে এবং ধাপে ধাপে প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রকল্পটি বাস্তবায়নে কয়েক বছর সময় লাগতে পারে, তবে এর সুফল দীর্ঘমেয়াদে কৃষি ও অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আনবে। বিশেষ করে তিস্তা অববাহিকার পাঁচ জেলার কৃষি উৎপাদন ও অর্থনৈতিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদসহ স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Tags: তিস্তাপানিসম্পদমন্ত্রী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শ্রীমঙ্গলে বর্ণিল হারমনি ফেস্টিভ্যালের সূচনা
  • কেন্দুয়ায় ৪৫০ ফুট দীর্ঘ আর্জেন্টিনার পতাকা নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা
  • গোপালপুরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক
  • “গণভোটকে উপেক্ষা করে জনগণকে অপমানকারীরা চরম অপমানিত হবে”
  • শীতলক্ষ্যার গ্রাসে কাপাসিয়া থানা ভবন, যেকোনো সময় ধসের আশঙ্কা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম