Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজধানীতে মাছের দাম চড়া, স্বস্তি সবজির বাজারে

Bangla FM OnlinebyBangla FM Online
৫:১২ pm ১৯, জুন ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

রাজধানীর মাছের বাজারে এখনো দামের চাপ অব্যাহত রয়েছে। বেশিরভাগ চাষের মাছ কেজিপ্রতি ৪০০ থেকে ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। রুই, পাবদা ও অন্যান্য ছোট মাছের দামও গড়ে প্রায় ৫০০ টাকার আশপাশে। বিক্রেতারা বলছেন, গত দেড় সপ্তাহে মাছের দাম কেজিতে প্রায় ১০০ টাকা পর্যন্ত বেড়েছে।

শুক্রবার (১৯ জুন) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বড় আকারের ইলিশ পাওয়া গেলেও তা সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। বাজারে বড় ইলিশের দাম কেজিপ্রতি প্রায় ৩ হাজার ২০০ টাকা। ৯০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৫০০ টাকায়, আর ৭০০ থেকে ৭৫০ গ্রাম ওজনের ইলিশের দাম প্রায় ২ হাজার টাকা।

বিক্রেতারা জানান, ভারত থেকে মাছের আমদানি কমে যাওয়ায় বাজারে সরবরাহ কমেছে, যার প্রভাব পড়েছে দামে। পাশাপাশি বাজেটে মাছ আমদানির শুল্ক বৃদ্ধি পাওয়ায় বাজারে চাপ আরও বেড়েছে।

একজন ক্রেতা বলেন, বাজারে ঘুরেও তুলনামূলক কম দামের মাছ পাওয়া কঠিন হয়ে যাচ্ছে, দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে।

অন্যদিকে মাছের বাজারে যখন অস্থিরতা, তখন সবজির বাজারে দেখা গেছে তুলনামূলক স্বস্তি। বেগুন, করলা, ঢেঁড়স, চিচিঙ্গা ও পটল বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা কেজিতে। পেঁপের দাম রয়েছে ৩০ থেকে ৪০ টাকার মধ্যে। কাঁচামরিচ বিক্রি হচ্ছে প্রায় ১২০ টাকা কেজি দরে।

এছাড়া বাজারে আগাম শীতকালীন সবজিও উঠতে শুরু করেছে। নতুন বাঁধাকপি ও ফুলকপি প্রতি পিস ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

Tags: মাছের দামরাজধানী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শ্রীমঙ্গলে বর্ণিল হারমনি ফেস্টিভ্যালের সূচনা
  • কেন্দুয়ায় ৪৫০ ফুট দীর্ঘ আর্জেন্টিনার পতাকা নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা
  • গোপালপুরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক
  • “গণভোটকে উপেক্ষা করে জনগণকে অপমানকারীরা চরম অপমানিত হবে”
  • শীতলক্ষ্যার গ্রাসে কাপাসিয়া থানা ভবন, যেকোনো সময় ধসের আশঙ্কা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম