Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

হরমুজ প্রণালি নিরাপদে পার হলো জাপানি তেলবাহী জাহাজ

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৫৮ pm ১৯, জুন ২০২৬
in বিশ্ব
A A
0

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানিয়েছেন, একটি জাপানি তেলবাহী জাহাজ সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। শুক্রবার (১৯ জুন) এ বিষয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা প্রতিবেদন প্রকাশ করে।

প্রধানমন্ত্রীর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় বলা হয়, আরব উপসাগরে আটকে থাকা জাহাজটি এখন জাপানের দিকে রওনা হয়েছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, জাহাজটি লাইবেরিয়ার পতাকাবাহী একটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার, যার মালিকানা জাপানের কিয়োই ট্যাংকারের। এতে তিনজন জাপানি নাবিক ছিলেন।

তাকাইচি আরও জানান, এই জাহাজটি নিরাপদে প্রণালি পার হওয়ার পর জাপান-সম্পর্কিত সব জাহাজ আরব উপসাগর থেকে বের হয়ে গেছে। তবে এখনো প্রায় ৩৭টি জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার অপেক্ষায় রয়েছে।

তিনি বলেন, ওই অঞ্চলে নৌচলাচল স্বাভাবিক ও নিরাপদ রাখতে জাপান সরকার কূটনৈতিকভাবে কাজ চালিয়ে যাবে।

Tags: জাহাজপ্রণালিবিশেষ নিউজহরমুজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শ্রীমঙ্গলে বর্ণিল হারমনি ফেস্টিভ্যালের সূচনা
  • কেন্দুয়ায় ৪৫০ ফুট দীর্ঘ আর্জেন্টিনার পতাকা নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা
  • গোপালপুরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক
  • “গণভোটকে উপেক্ষা করে জনগণকে অপমানকারীরা চরম অপমানিত হবে”
  • শীতলক্ষ্যার গ্রাসে কাপাসিয়া থানা ভবন, যেকোনো সময় ধসের আশঙ্কা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম