Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইসরায়েলি হামলায় দক্ষিণ লেবাননে ১৬ জন নিহতের খবর

Bangla FM OnlinebyBangla FM Online
১২:১৪ pm ১৯, জুন ২০২৬
in বিশ্ব
A A
0

দক্ষিণ লেবাননের নাবাতিয়ে জেলায় ইসরায়েলের বিমান হামলা ও গোলাবর্ষণে অন্তত ১৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ)। একইসঙ্গে এই হামলায় বেশ কয়েকজন আহত ও নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। খবরটি প্রকাশ করেছে আল-জাজিরা।

এনএনএ জানায়, বৃহস্পতিবার (১৮ জুন) মধ্যরাতের পর থেকে শুরু হওয়া এ হামলা নাবাতিয়ে অঞ্চলে ইসরায়েলের সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে। হামলার সময় একাধিক আবাসিক বাড়ি লক্ষ্যবস্তু করা হয়।

স্থানীয় সূত্র অনুযায়ী, নাবাতিয়ে শহর, কফর জৌজ, কফর রেমেন এবং জেবদিন এলাকায় ব্যাপক গোলাবর্ষণ হয়। পরবর্তীতে কফর তিবনিত ও রাইহান পাহাড় এলাকায় একাধিক বিমান হামলার ঘটনাও ঘটে।

এনএনএ আরও জানায়, নাবাতিয়ে ও হারুফ এলাকায় অন্তত ৮ জন নিহত হন। আল-শারকিয়া ও দুইরের মাঝামাঝি একটি বাড়িতে হামলায় আরও ৪ জনের মৃত্যু হয়। কফর সির এলাকায় পৃথক আরেকটি হামলায় ৩ জন নিহত হন।

এছাড়া নাবাতিয়ের একটি পৌর ভবনের কাছে মোটরসাইকেলে ড্রোন হামলায় একজন নিহত এবং আরও একজন আহত হয়েছে বলে জানানো হয়েছে।

Tags: ইসরায়েলনিহতবিশেষ নিউজলেবানন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পঞ্চগড়ে পাঠদান ব্যাহত করে শিক্ষার্থীদের দিয়ে মহাসড়কে মানববন্ধন
  • গালফ রেল প্রকল্প: ২০৩০ সালের মধ্যে যুক্ত হবে ৬ দেশ
  • টাঙ্গাইলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • কাঁচা রাস্তা’ বক্তব্যের ব্যাখ্যা দিলেন এমপি জেবা আমিন
  • চু্য়াডাঙ্গায় আইসিটি অফিসারের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম