Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
৫:২৫ pm ১৮, জুন ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

সরকার প্রধানের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে যাতে জনগণের সঙ্গে দূরত্ব তৈরি না হয়, সে বিষয়ে স্পেশাল সিকিউরিটি ফোর্সকে (এসএসএফ) সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১৮ জুন) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসএসএফ-এর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকার প্রধান হিসেবে জনগণের আস্থা ও ভালোবাসাই তার সবচেয়ে বড় শক্তি। তাই নিরাপত্তা ব্যবস্থা এমনভাবে সাজাতে হবে, যাতে ঘেরাটোপের কারণে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ বাধাগ্রস্ত না হয়।

তিনি এসএসএফ সদস্যদের উদ্দেশে বলেন, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করা অবশ্যই সর্বোচ্চ অগ্রাধিকার পাবে, তবে দায়িত্ব পালনকালে সাধারণ মানুষ যেন কোনো ধরনের অসৌজন্য বা হয়রানির শিকার না হন, সে বিষয়েও সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, সময়ের পরিবর্তনের সঙ্গে নিরাপত্তা চ্যালেঞ্জ বহুমাত্রিক হয়েছে। আধুনিক প্রযুক্তি ও উন্নত প্রশিক্ষণের মাধ্যমে এসএসএফকে আরও দক্ষ ও প্রস্তুত থাকতে হবে।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ৪০ বছর আগে প্রতিষ্ঠিত এই বিশেষ নিরাপত্তা বাহিনী সময়ের সঙ্গে আরও আধুনিক রূপ নিয়েছে। বর্তমানে দেশের ভৌগোলিক, রাজনৈতিক ও প্রযুক্তিগত বাস্তবতায় নিরাপত্তা ঝুঁকি বেড়েছে, যা মোকাবিলায় পেশাদার দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, জনগণের চলাচল স্বাভাবিক রাখতে নিজের গাড়িবহরের আকার ছোট রাখা হয়েছে, যাতে জনদুর্ভোগ কমে।

অনুষ্ঠানে তিনি এসএসএফ-এর প্রশিক্ষণ সুবিধা ও ফায়ারিং রেঞ্জের প্রশংসা করে বলেন, এগুলো সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে সেনা, নৌ, বিমান, পুলিশ ও অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় অত্যন্ত জরুরি। এই সমন্বয় যত ভালো হবে, নিরাপত্তা ব্যবস্থা তত বেশি কার্যকর হবে।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট মন্ত্রী, বাহিনীগুলোর প্রধান এবং এসএসএফ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tags: জনগণনিরাপত্তাপ্রধানমন্ত্রী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সবার মতামত নিয়েই জাতীয় গণমাধ্যম কমিশন করা হবে: তথ্য প্রতিমন্ত্রী
  • বাউফলে অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণকাজ বন্ধ, আধাঘণ্টা পর পুনরায় চালুর অভিযোগ
  • বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের কার্যক্রম নিয়ে নজরদারিতে ইসরায়েল, রাষ্ট্রদূতের দাবি
  • ব্রাহ্মণপাড়া উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল বাস্তবায়নে জোর
  • সংসদে যারা আছেন, কেউ ঋণ খেলাপি না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম