Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পদ্মা সেতুর পিলারের কাছে মাটি অপসারণ নিয়ে উদ্বেগ ভিত্তিহীন: সেতুমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
৪:২৬ pm ১৮, জুন ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

পদ্মা সেতুর পিলারের কাছ থেকে মাটি অপসারণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া উদ্বেগ ও আলোচনা ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন, সেতু, নৌপরিবহন ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।

বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সংলাপে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, তিনি বিষয়টি নিয়ে সরাসরি খোঁজ নিয়েছেন এবং সেনাবাহিনীর প্রকৌশলী ও সেতু প্রকল্প সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছেন। তাদের মতে, এ ধরনের মাটি অপসারণে সেতুর মূল কাঠামো বা পিলারের কোনো ঝুঁকি নেই।

তিনি বলেন, নির্মাণকাজের সুবিধার জন্য নদীর দুই তীর ও আশপাশের কিছু এলাকায় সাময়িকভাবে মাটি ভরাট করা হয়েছিল। প্রকল্প শেষ হওয়ার পর সেই অস্থায়ী ভরাট সরিয়ে নেওয়ার পরিকল্পনাই ছিল, যা এখন বাস্তবায়ন করা হচ্ছে।

মন্ত্রী আরও জানান, ভারী যন্ত্রপাতি ও নির্মাণসামগ্রী চলাচলের সুবিধার জন্য বড় প্রকল্পে অস্থায়ী রাস্তা বা ভরাট তৈরি করা একটি সাধারণ প্রক্রিয়া। পদ্মা সেতু নির্মাণেও একই পদ্ধতি অনুসরণ করা হয়েছিল।

তার ভাষায়, দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা ওই ভরাট মাটিতে ঘাস জন্মে স্বাভাবিক ভূমির মতো হয়ে গিয়েছিল। এখন সেটি অপসারণ শুরু হওয়ায় ভুলভাবে ধারণা তৈরি হচ্ছে যে পিলারের গোড়া থেকে মাটি কাটা হচ্ছে, যা সঠিক নয়।

তিনি আরও বলেন, নদীর স্বাভাবিক প্রবাহ, নাব্যতা ও পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে এসব অস্থায়ী ভরাট অপসারণ করা প্রয়োজন।

সংলাপে তিনি রাজধানীর যানজট নিরসনে সমন্বিত পরিবহন ব্যবস্থার পরিকল্পনার কথাও তুলে ধরেন। এর মধ্যে রয়েছে বাস টার্মিনাল স্থানান্তর, কমিউটার ট্রেন চালু এবং মেট্রোরেল, বাস ও রেলকে একীভূত করে মাল্টিমোডাল পরিবহন ব্যবস্থা গড়ে তোলা।

Tags: পদ্মাসেতুসেতুমন্ত্রী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী
  • কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, আটক গবাদিপশুসহ নানা চোরাচালানি পণ্য
  • জামায়াত এমপিকে মাইক্রোওয়েভ ওভেন দিতে চাইলেন আন্দালিব পার্থ
  • ঠাকুরগাঁওয়ে  তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন 
  • এই উচ্চাভিলাষী বাজেট বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে: আইনমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম