Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিয়ের প্রতিশ্রুতির ফাঁদে প্রবাসীর টাকা হাতিয়ে অভিযোগ: মা-মেয়ের বিরুদ্ধে মামলা

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৫৩ pm ১৮, জুন ২০২৬
in অন্যান্য
A A
0
মীর সবুর আহম্মেদ, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ :
প্রবাসে হাড়ভাঙা খাটুনি করে জমানো টাকা দিয়ে দেশে ফিরে সুন্দর একটি সংসার সাজানোর স্বপ্ন ছিল কুয়েত প্রবাসী এক যুবকের। কিন্তু সেই স্বপ্নকে পুঁজি করেই প্রেমের ফাঁদ পাতে এক সংঘবদ্ধ প্রতারক চক্র। প্রেমের অভিনয় আর বিয়ের প্রলোভন দেখিয়ে ওই প্রবাসীর কাছ থেকে ধাপে ধাপে প্রায় ১১ লাখ টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে এক মা ও মেয়ের বিরুদ্ধে।
অভিযুক্তরা হলেন ময়মনসিংহ সদর উপজেলার ১নং অষ্টাধার ইউনিয়ন ৫নং ওয়ার্ডের ইউপি মেম্বার আব্দুর রাজ্জাকের স্ত্রী তাসলিমা আক্তার এবং তাদের মেয়ে রাফিনা ইসলাম রিয়া। এই ঘটনায় পুরো এলাকাজুড়ে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে।
জানা যায়, জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার জোনাইল পক্ষীমারি গ্রামের এক যুবক জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে কাতারে অবস্থান করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পরিচয় হয় ময়মনসিংহের ইউপি মেম্বার কন্যা রাফিনা ইসলাম রিয়ার সাথে। পরিচয়ের একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রিয়া দেশে ফেরার পর ওই যুবককে বিয়ে করার প্রতিশ্রুতি দেয়।
সম্পর্ক কিছুটা গভীর হলে রিয়া তার মা তাসলিমা আক্তারের সাথে ওই প্রবাসী যুবকের পরিচয় করিয়ে দেয়। এরপর থেকেই শুরু হয় মা-মেয়ের আসল খেলা। কখনো অসুস্থতার ভান করে, কখনো কেনাকাটা বা পারিবারিক বিপদের অজুহাত দেখিয়ে কাতার প্রবাসী ওই যুবকের কাছ থেকে ধাপে ধাপে লাখ লাখ টাকা হাতিয়ে নিতে থাকে তারা।
বিয়ের আশায় ওই যুবক সরল বিশ্বাসে তাদের টাকা দিতে থাকেন। কিন্তু একপর্যায়ে সন্দেহ হলে এবং নিজের জমানো টাকা শেষ হয়ে আসায় ওই যুবক টাকা পাঠানো বন্ধ করে দেন। টাকা দেওয়া বন্ধ করার পরপরই রিয়ার আচরণ বদলে যায় এবং সে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়।
পরবর্তীতে ওই প্রবাসী যুবক অন্য মাধ্যমে রিয়ার সাথে যোগাযোগ করলে, রিয়া সরাসরি জানিয়ে দেয় যে সে তাকে বিয়ে করবে না। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ওই যুবক তার পাঠানো ১১ লাখ টাকা ফেরত চান। কিন্তু টাকা ফেরত দেওয়ার বদলে উল্টো নারী নির্যাতনের মিথ্যা মামলা দিয়ে প্রবাসীকে ফাঁসানোর হুমকি দেয় রিয়া ও তার পরিবার।
টাকা উদ্ধারে মরিয়া হয়ে প্রবাসী যুবক যখন মেম্বারের বাড়িতে লোকজন পাঠানোর কথা জানান, তখন পরিস্থিতি বেগতিক দেখে তড়িঘড়ি করে মেম্বার পরিবার মাত্র ৫০ হাজার টাকা ফেরত দিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। কিন্তু ভুক্তভোগী যুবকের দাবি, তার কাছ থেকে নেওয়া বাকি প্রায় সাড়ে ১০ লাখ টাকা তারা এখনো আত্মসাৎ করে রেখেছে।
ইউপি মেম্বারের পরিবারের এমন প্রতারণায় হতবাক এলাকাবাসী। তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, এই ঘটনাটি নতুন কিছু নয়। প্রবাসীদের প্রেমের ফাঁদে ফেলে টাকা হাতানো এই মা-মেয়ের পুরনো ‘পেশা’। এর আগেও একাধিক প্রবাসীর সাথে প্রেমের নাটক করে তারা মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে। মেম্বারের পরিবার হওয়ায় ভয়ে কেউ মুখ খুলতে সাহস পান না।
প্রবাসে ঘাম ঝরানো টাকা খুইয়ে ওই যুবক এখন দিশেহারা। তিনি এই প্রতারক মা-মেয়ে ও তাদের মদদদাতাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সাথে তার আত্মসাৎ করা অর্থ উদ্ধারে পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত ইউপি মেম্বাবারের স্ত্রী তাসলিমা আক্তারের সাথে যোগাযোগ করা হলে টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেন। তবে এ বিষয়ে  ইউপি সদস্য আব্দুর রাজ্জাক এর সাথে যোগাযোগ করলে তিনি জানান প্রায়  ২৫ বৎসর যাবত অভিযুক্ত তাহমিনা আক্তার ও মেয়ে রিয়ার সাথে তার কোন সম্পর্ক নেই।
Tags: কুয়েত প্রবাসীজামালপুর জেলাময়মনসিংহ সদর
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কুড়িগ্রামের ফুলবাড়ীতে দুর্যোগপ্রবণ ঝুঁকিপূর্ণ এলাকায় গাছের চারা বিতরণ
  • নারীর প্রতি সহিংসতা রুখতে কাপ্তাইয়ে সচেতনতামূলক কর্মশালা
  • কানাডা প্রবেশে বাধা, জার্মানির বিপক্ষে নেই ওয়াহি
  • যুক্তরাজ্য নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডার সম্মাননায় ভূষিত
  • সাতক্ষীরায় দেশের প্রথম অভিযোজন দুর্গ উদ্বোধন, তাপপ্রবাহে উপকূলবাসীর সুরক্ষায় নতুন উদ্যোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম