রিজওয়ান ,নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম- মহোদয় এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নওগাঁর একটি দল মহাদেবপুরে গোপন খবরের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
জানা যায়, মহাদেবপুর থানা সদরের শিবগঞ্জ মোড়ে নাজমুলের চায়ের দোকানের আশপাশে এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে হাতে একটি বাজারের ব্যাগসহ সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে তিনি নিজের নাম সেরকুল (৪০), পিতা: বদর উদ্দিন, ৈগ্রাম: পাইকপাড়া, থানা ও জেলা: নওগাঁ বলে পরিচয় দেন। পরে তার হাতে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে নীল রঙের পলিথিনে রাখা ২ (দুই) কেজি গাঁজা উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে মাদকদ্রব্য জব্দ করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত সেরকুল একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে ইতিপূর্বে ৫টি মাদকদ্রব্য সংক্রান্ত মামলা রয়েছে।এ ঘটনায় মহাদেবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

