Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আত্মহত্যার প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে

Bangla FM OnlinebyBangla FM Online
৩:১৫ pm ১৮, জুন ২০২৬
in Lead News, আইন ও আদালত, বিনোদন
A A
0

স্ত্রী আফরা ইভনাত ইকরার মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যার প্ররোচনার মামলায় ছোট পর্দার অভিনেতা জাহের আলভী (মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়া) কে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, দুপুর দেড়টার দিকে তিনি আদালতে উপস্থিত হন। পরে শুনানি শুরু হলে কাঠগড়ায় দাঁড়িয়ে জামিনের পক্ষে শুনানি উপস্থাপন করেন তার আইনজীবীরা। অপরদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে তাকে কারাগারে পাঠানোর আবেদন জানায়।

জামিন আবেদনে বলা হয়, এই ঘটনার সঙ্গে জাহের আলভীর কোনো সম্পৃক্ততা নেই এবং মামলাটি হয়রানিমূলক। তবে রাষ্ট্রপক্ষের দাবি, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন—এমন অভিযোগ মামলার এজাহারে উল্লেখ রয়েছে।

মামলার নথি অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে আফরা ইভনাত ইকরাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন পরিবারের সদস্যরা। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ঘটনার পর ওইদিন রাতেই ইকরার বাবা কবির হায়াত খান মিরপুর থানায় মামলা দায়ের করেন।

২০১০ সালে জাহের আলভী ও ইকরার বিয়ে হয়। তাদের একটি ছেলে সন্তান রয়েছে। এর আগে একই মামলায় আসামির মা নাসরিন সুলতানা শিউলি আদালতে আত্মসমর্পণ করে জামিন পান।

Tags: আত্মহত্যাজাহের আলভী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কানাডা প্রবেশে বাধা, জার্মানির বিপক্ষে নেই ওয়াহি
  • যুক্তরাজ্য নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডার সম্মাননায় ভূষিত
  • সাতক্ষীরায় দেশের প্রথম অভিযোজন দুর্গ উদ্বোধন, তাপপ্রবাহে উপকূলবাসীর সুরক্ষায় নতুন উদ্যোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে ঘূর্ণিঝড়কালীন সমন্বিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ক মহড়া
  • রাজশাহীর অর্থনীতিতে বড় চিত্র: ২.৩৩ লাখ ইউনিটে কর্মরত ৫ লাখেরও বেশি মানুষ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম