নুরুল হক রুনু ,নেত্রকোণা প্রতিনিধি:
নেত্রকোণার মদন উপজেলায় বজ্রপাতে রাজিব মিয়া (২৪) নামের এক যুবকের মৃ’ত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কাইটাইল ইউনিয়নের গণেশ হাওরে এ ঘটনা ঘটেছে।নিহত রাজিব মিয়া উপজেলার জয়পাশা গ্রামের সোনালী মিয়ার ছেলে। তিনি পেশায় ইটভাটা শ্রমিক ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার ভোরে রাজিব তার বাড়ির কাছেই গণেশ হাওরে বাইর/দোয়ারি থেকে মাছ তুলতে গিয়েছিলো। এ সময় বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই তার মৃ’ত্যু হয়।
এ ঘটনায় তার পরিবার ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।পরিবারের ৮ সদস্যের মধ্যে একমাত্র কর্মক্ষম ব্যক্তিকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে পরিবারটি ।
উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম জানান, বজ্রপাতে রাজিব নামের ব্যক্তি মৃত্যু হয়েছে। আমি নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং সরকারিভাবে সহযোগিতা করা চেষ্টা করবো।

