Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

হাসপাতালে ভর্তি ব্রাজিলের কিংবদন্তি কোচ কার্লোস আলবার্তো পেরেইরা

Bangla FM OnlinebyBangla FM Online
১:২৩ pm ১৮, জুন ২০২৬
in খেলাধুলা
A A
0

ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি কোচ কার্লোস আলবার্তো পেরেইরা ক্যান্সারের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। ৮৩ বছর বয়সী এই অভিজ্ঞ কোচ বর্তমানে ব্রাজিলের সামারিতানো বারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ বুধবার (১৭ জুন) এক বিবৃতিতে তার ভর্তি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে তিনি কবে ভর্তি হয়েছেন এবং তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

পারেইরা ২০০৩ সালে হজকিন্স লিম্ফোমা ক্যান্সারে আক্রান্ত হন। এরপর থেকে তিনি নিয়মিত চিকিৎসা ও চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন।

ব্রাজিল ফুটবলের ইতিহাসে অন্যতম সফল এই কোচ ১৯৯৪ সালের যুক্তরাষ্ট্র বিশ্বকাপে ব্রাজিলকে চতুর্থ বিশ্বকাপ শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরবর্তীতে ২০০৬ বিশ্বকাপেও তিনি ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেন।

তার কোচিংয়ে ব্রাজিল ২০০৪ সালের কোপা আমেরিকা এবং ২০০৫ সালের কনফেডারেশনস কাপেও শিরোপা জেতে। ব্রাজিল জাতীয় দলের দায়িত্বে তিনি মোট ১৭৭টি ম্যাচে নেতৃত্ব দেন, যার মধ্যে ১২৪টি জয়, ৩৯টি ড্র এবং ১৪টি পরাজয় রয়েছে।

এছাড়া তিনি ১৯৭০ সালের বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের কোচিং স্টাফেও ছিলেন। ২০১৪ বিশ্বকাপে তিনি লুইজ ফেলিপে স্কলারির অধীনে দলের সমন্বয়কের দায়িত্ব পালন করেন।

আন্তর্জাতিক পর্যায়েও তার কোচিং অভিজ্ঞতা রয়েছে। তিনি কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং দক্ষিণ আফ্রিকার জাতীয় দলকে বিশ্বকাপে কোচিং করিয়েছেন।

বিশ্ব ফুটবলের এই অভিজ্ঞ কোচের দ্রুত সুস্থতা কামনা করছেন ব্রাজিলের ফুটবলপ্রেমী ও সাবেক খেলোয়াড়রা।

Tags: বিশেষ নিউজব্রাজিলহাসপাতাল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পদ্মা সেতুর পিলারের কাছে মাটি অপসারণ নিয়ে উদ্বেগ ভিত্তিহীন: সেতুমন্ত্রী
  • কাপ্তাইয়ে বিদ্যুৎ শ্রমিকদের মানববন্ধন: অন্যায্য বদলি ও হামলা-মামলার প্রতিবাদে উত্তাল কর্মসূচি
  • পদ্মা সেতুর পিলারের নিচে মাটি নয়, সাময়িক রাস্তা অপসারণ হয়েছে: সড়কমন্ত্রী
  • নলছিটিতে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু
  • নালিতাবাড়ীতে স্কুলছাত্রী আত্মহত্যা: ‘প্ররোচনার’ অভিযোগে একজন গ্রেফতার, তদন্তে চাঞ্চল্য

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম