Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিশ্বে রাষ্ট্রহীন মানুষের বড় অংশই রোহিঙ্গা: ইউএনএইচসিআর

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৫৯ pm ১৮, জুন ২০২৬
in বিশ্ব
A A
0

বিশ্বজুড়ে রাষ্ট্রহীন মানুষের সংকট আরও তীব্র হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। সংস্থাটির ‘গ্লোবাল ট্রেন্ডস’ প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের মোট রাষ্ট্রহীন জনগোষ্ঠীর প্রায় ৪১ শতাংশই রোহিঙ্গা।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, বর্তমানে বিশ্বে প্রায় ৪৫ লাখ মানুষ রাষ্ট্রহীন অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ১৮ লাখ রোহিঙ্গা, যাদের বড় একটি অংশ মিয়ানমারের সহিংসতা, নিপীড়ন ও বৈষম্যের কারণে বাস্তুচ্যুত হয়ে বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে বসবাস করছে।

এই রোহিঙ্গাদের মধ্যে প্রায় ১২ লাখ বাংলাদেশে আশ্রয় নিয়েছে। ইউএনএইচসিআর বলছে, নাগরিকত্বহীন এই জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে মৌলিক অধিকার থেকে বঞ্চিত অবস্থায় রয়েছে।

প্রতিবেদনে রোহিঙ্গা সংকটকে বিশ্বের অন্যতম দীর্ঘস্থায়ী শরণার্থী সমস্যা হিসেবে উল্লেখ করা হয়েছে। নিরাপদ প্রত্যাবাসন বা স্থায়ী সমাধান না থাকায় তারা বছরের পর বছর শরণার্থী জীবন কাটাতে বাধ্য হচ্ছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, বিশ্বে প্রতি ১০ জন শরণার্থীর মধ্যে প্রায় ৭ জন দীর্ঘস্থায়ী সংকটে রয়েছে, যার মধ্যে রোহিঙ্গারা অন্যতম বড় উদাহরণ।

এছাড়া প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমার এখনো বাস্তুচ্যুত মানুষের অন্যতম প্রধান উৎস দেশ হিসেবে রয়েছে। ২০২৫ সালেই দেশটি থেকে প্রায় ১ লাখ ৬৫ হাজার মানুষ নতুন করে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, যাদের একটি অংশ বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

ইউএনএইচসিআর আরও জানিয়েছে, বৈশ্বিকভাবে রাষ্ট্রহীন ও বাস্তুচ্যুত মানুষের বড় অংশই রোহিঙ্গা, যারা মিয়ানমারের ভেতরে অভ্যন্তরীণভাবে বা প্রতিবেশী দেশগুলোতে শরণার্থী হিসেবে জীবনযাপন করছে।

Tags: ইউএনএইচসিআরবিশেষ নিউজবিশ্ব
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পদ্মা সেতুর পিলারের কাছে মাটি অপসারণ নিয়ে উদ্বেগ ভিত্তিহীন: সেতুমন্ত্রী
  • কাপ্তাইয়ে বিদ্যুৎ শ্রমিকদের মানববন্ধন: অন্যায্য বদলি ও হামলা-মামলার প্রতিবাদে উত্তাল কর্মসূচি
  • পদ্মা সেতুর পিলারের নিচে মাটি নয়, সাময়িক রাস্তা অপসারণ হয়েছে: সড়কমন্ত্রী
  • নলছিটিতে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু
  • নালিতাবাড়ীতে স্কুলছাত্রী আত্মহত্যা: ‘প্ররোচনার’ অভিযোগে একজন গ্রেফতার, তদন্তে চাঞ্চল্য

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম