Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার: তথ্যমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
১২:১৪ pm ১৮, জুন ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা আরও শক্তিশালী করতে সব অংশীজনকে সম্পৃক্ত করে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।

বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়নের উদ্দেশ্যে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, একটি কার্যকর ও অংশগ্রহণমূলক গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সংশ্লিষ্ট সব পক্ষের মতামত ও অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। সরকার এ ক্ষেত্রে সমন্বয়কের ভূমিকা পালন করবে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।

তিনি আরও বলেন, দেশের গণমাধ্যম খাতের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষকে একই প্ল্যাটফর্মে এনে মতবিনিময়ের এমন উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে ভবিষ্যৎ সংস্কার কার্যক্রমের জন্য একটি সুস্পষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন সহজ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং পেশাগত পরিবেশ উন্নয়নে সরকার আন্তরিক। এ লক্ষ্যে গণমাধ্যমকর্মী, সম্পাদক, মালিকপক্ষ ও অন্যান্য অংশীজনের মতামতকে যথাযথ গুরুত্ব দেওয়া হবে।

কর্মশালায় বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীও। তিনি বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানই ভুলের ঊর্ধ্বে নয়। তাই দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সরকারের বিভিন্ন কার্যক্রমের ত্রুটি-বিচ্যুতি তুলে ধরা প্রয়োজন, যাতে তা সংশোধনের সুযোগ সৃষ্টি হয়।

তিনি আরও বলেন, সমালোচনা অবশ্যই তথ্যনির্ভর ও জনস্বার্থভিত্তিক হওয়া উচিত। এতে গণমাধ্যম ও সরকারের মধ্যে পারস্পরিক আস্থা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা আরও সুসংহত হবে।

কর্মশালায় অংশগ্রহণকারীরা গণমাধ্যম সংস্কার, সম্পাদকীয় স্বাধীনতা, পেশাগত নৈতিকতা, জবাবদিহিতা এবং জাতীয় গণমাধ্যম কমিশনের সম্ভাব্য কাঠামো নিয়ে বিভিন্ন মতামত ও প্রস্তাব উপস্থাপন করেন।

Tags: গণমাধ্যমতথ্যমন্ত্রী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • প্রতিশ্রুতি অনুযায়ী সারা দেশে যোগাযোগ ব্যবস্থা উন্নত করবে সরকার: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব
  • আত্মহত্যার প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে
  • ইইউ পররাষ্ট্রনীতির প্রধানের সঙ্গে যোগাযোগ ছিন্ন করলেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী
  • বড়াইগ্রামে উন্নত কৃষি ব্যবস্থা গড়ে তুলতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
  • ইকরার মৃত্যুর ঘটনায় আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম