Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৪৮ pm ১৭, জুন ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সরকারের নতুন সামাজিক সুরক্ষা উদ্যোগ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৭ জুন) দুপুরে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধনের অংশ হিসেবে ১৫৫ জন উপকারভোগীর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে জুন মাসের ভাতার অর্থ সরাসরি পাঠানো হয়। পাশাপাশি কয়েকটি অসচ্ছল ও সুবিধাবঞ্চিত পরিবারের হাতে আর্থিক সহায়তাও তুলে দেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে ডিজিটাল পদ্ধতিতে ভাতা বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়, যার মাধ্যমে সুবিধাভোগীদের মোবাইল অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর সম্পন্ন হয়।

এর আগে সকালে সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে যান প্রধানমন্ত্রী। কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়ও করেন তিনি।

সফরসূচি অনুযায়ী, অনুষ্ঠান শেষে তিনি শ্রীমঙ্গলের দুসাই রিসোর্টে যাবেন। সেখানে সংক্ষিপ্ত বিরতির পর একটি রাজনৈতিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে। পরে সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে মৌলভীবাজার জেলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। একই সঙ্গে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যেও সফরকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

Tags: প্রধানমন্ত্রীফ্যামিলি কার্ডশ্রীমঙ্গল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নওগাঁয় ডিবির অভিযানে অনলাইন জুয়াড়ি দুইজন গ্রেপ্তার
  • মান্দায় চৌজা ব্রিজ থেকে তেঁতুলিয়া শেখপাড়া পর্যন্ত রাস্তা উদ্বোধন
  • সৈয়দপুরে জামায়াতের সভাপতি জয়নাল আবেদীনের মৃত্যু
  • ব্রাজিল দলে পরিবর্তনের আভাস দিলেন আনচেলত্তি
  • পঞ্চগড়ে পাঠদান ব্যাহত করে শিক্ষার্থীদের দিয়ে মহাসড়কে মানববন্ধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম