যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তার হস্তক্ষেপ না থাকলে ইসরায়েল অনেক আগেই ধ্বংস হয়ে যেত এবং দেশটির অস্তিত্বই থাকত না।
খবরে বলা হয়েছে, জি-৭ সম্মেলনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে আলোচনার সময় তিনি এ মন্তব্য করেন। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইসরায়েলের টিকে থাকা সম্ভব হতো না, আর তার নিজের ভূমিকা না থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত।
তিনি আরও দাবি করেন, তিনি সরাসরি জড়িত না থাকলে ইসরায়েল বহু আগেই ধ্বংস হয়ে যেত।
অন্যদিকে লেবানন পরিস্থিতি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সংযত থাকার আহ্বান জানান ট্রাম্প। তার মতে, লেবাননে চলমান উত্তেজনা শান্তি প্রক্রিয়াকে ঝুঁকির মধ্যে ফেলছে।
লেবাননের অতীত প্রসঙ্গ তুলে ট্রাম্প বলেন, একসময় দেশটি শিক্ষা ও পেশাজীবীদের কেন্দ্র হিসেবে পরিচিত ছিল, কিন্তু বর্তমানে পরিস্থিতি অত্যন্ত নাজুক অবস্থায় পৌঁছেছে।
এর আগে এক ফোনালাপে নেতানিয়াহুর সিদ্ধান্ত গ্রহণ নিয়েও সমালোচনা করেছিলেন তিনি।

