Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফুলবাড়ীতে জলবায়ু সহণশীল সমাজ গঠনে প্রশাসনের নিকট শিশুদের প্রত্যাশা

Bangla FM OnlinebyBangla FM Online
৭:১৮ pm ১৬, জুন ২০২৬
in অন্যান্য
A A
0

তানভির হোসেন রাজু, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় শিশুদের অংশগ্রহণে জলবায়ু সহনশীল উদ্যোগ বাস্তবায়নে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে ১১টায় উপজেলা অফিসার্স ক্লাবের হলরুমে গার্লস সাপোর্টার প্রজেক্টের আয়োজনে, উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)-এর বাস্তবায়নে এবং অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় এ্যাডভোকেসী সভার আয়োজন করা হয়।

উদয়াঙ্কুর সেবা সংস্থার স্পন্সরশিপ অফিসার রুবেল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন সংস্থাটির প্রজেক্ট অফিসার ঝরনা বেগম।

আলোচনায় বলা হয়, ফুলবাড়ী উপজেলার শিশুদের জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতন করে তোলা, স্থানীয় পর্যায়ে এর প্রভাব চিহ্নিত করা এবং জলবায়ু সহনশীল উদ্যোগ গ্রহণে তাদের সক্রিয় অংশগ্রহণ ও নেতৃত্ব বিকাশের মাধ্যমে একটি পরিবেশবান্ধব ও টেকসই সমাজ গড়ে তোলাই এ কার্যক্রমের মূল লক্ষ্য।

এ সময় জলবায়ু পরিবর্তনের কারণ, প্রভাব ও প্রতিকার সম্পর্কে শিশুদের জ্ঞান বৃদ্ধি, স্থানীয় জনগণের অভিজ্ঞতা ও মতামতের ভিত্তিতে বাস্তব চিত্র ও প্রভাব চিহ্নিতকরণ, গবেষণা, তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও উপস্থাপনা দক্ষতা উন্নয়ন, পরিবেশ সংরক্ষণে অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং জলবায়ু ঝুঁকি মোকাবিলায় করণীয় নির্ধারণের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি স্থানীয় প্রশাসন, নাগরিক সমাজ ও কমিউনিটির সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।

সভা শেষে জলবায়ু সহনশীল উদ্যোগ বাস্তবায়নে ফুলবাড়ীর শিশুদের পক্ষ থেকে প্রণীত একটি দাবি ও ডিমান্ড চার্টার উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতারের কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রত্যাশ গুলোর মধ্যে ছিল-উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তার পাশ ও খাস জমিতে নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করা, প্লাস্টিকের ব্যবহার কমাতে জনসচেতনতা বৃদ্ধি, খাল-নদী ও জলাশয় দখল ও দূষণমুক্ত রাখা, স্কুল-কলেজ ও কমিউনিটি পর্যায়ে জলবায়ু সচেতনতা কার্যক্রম বৃদ্ধি, শিশুদের জন্য দুর্যোগ মোকাবিলা বিষয়ক প্রশিক্ষণ ও মহড়ার আয়োজন,, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার উৎসাহিত করা, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা। জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর জন্য বিশেষ সহায়তা কর্মসূচি গ্রহণ, শিশু জলবায়ু ফোরাম গঠন এবং স্থানীয় উন্নয়ন পরিকল্পনায় জলবায়ু পরিবর্তন ও অভিযোজন বিষয়কে অগ্রাধিকার দেওয়া।

এ সময় ফুলবাড়ী উপজেলার শিশু প্রতিনিধিরা অঙ্গীকার ব্যক্ত করে বলেন, তারা পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, প্লাস্টিক দূষণ হ্রাস এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সচেতন ও সক্রিয় ভূমিকা পালন করবেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আমাকে ছাড়া ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প
  • সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী
  • শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতানসহ ১৩ প্রতিষ্ঠানকে জরিমানা
  • আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল, অংশ নেয় হাজারো ভক্ত
  • সিরাজগঞ্জ ট্রাকচাপায় ট্রাফিক পুলিশ নিহত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম