Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

স্বরূপকাঠিতে সাবেক উপজেলা চেয়ারম্যান ওয়াহিদের জানাজায় মানুষের ঢল

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৫৩ pm ১৬, জুন ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

পিরোজপুর প্রতিনিধি:
হাজারো মানুষের অংশগ্রহণে পিরোজপুরের স্বরূপকাঠি (নেছারাবাদ) উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান ওয়াহিদের জানাজা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় ফজিলা রহমান মহিলা কলেজ মাঠে অনুষ্ঠিত জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষের উপস্থিতিতে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মঙ্গলবার ভোরে ওয়াহিদুজ্জামানের মরদেহবাহী অ্যাম্বুলেন্স স্বরূপকাঠিতে পৌঁছালে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। শেষবারের মতো প্রিয় নেতাকে একনজর দেখতে এবং শ্রদ্ধা জানাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ছুটে আসেন।

জানাজায় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, ওয়াহিদুজ্জামান ওয়াহিদ ছিলেন একজন জননন্দিত ও সর্বজনগ্রহণযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের কাছে আস্থা ও ভালোবাসার প্রতীক হয়ে উঠেছিলেন। তার মৃত্যুতে নেছারাবাদ উপজেলা বিএনপি একজন অভিভাবককে হারিয়েছে।

জানাজায় অংশ নেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন দুলাল, পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ মো. আলমগীর হোসেন, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খান, সদস্য সচিব মো. সাইদুল ইসলাম কিসমত, সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন এবং স্বরূপকাঠি উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ফকরুল আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ১৩ জুন সন্ধ্যায় ভারতের দিল্লির ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওয়াহিদুজ্জামান ওয়াহিদ মারা যান। তিনি উপজেলার সুটিয়াকাঠি ইউনিয়নের কৌরিখাড়া গ্রামের মরহুম আলহাজ মো. হাবিবুর রহমানের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শ্যামনগরে উপকূলীয় জনগোষ্ঠীর সহনশীলতা ও মর্যাদা বৃদ্ধি প্রকল্প অবহিতকরণ সভা
  • সৈয়দপুরে ভয়াবহ অগুনে ৫ দোকান সম্পূর্ণ পুড়ে ছাই
  • দালাল ছাড়া মিলছে না সেবা, অভিযোগ শরীয়তপুর নির্বাচন অফিসে
  • জাতীয় পর্যায়ে ১০০ মিটার দৌড়ে দেশসেরা উল্লাপাড়ার রাকিবুল ইসলাম রিফাত
  • জাতীয় পর্যায়ে নৃত্যে দেশসেরা উল্লাপাড়ার ক্যামেলিয়া রায় রাজশ্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম