Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কলকাতায় মোশাররফ করিমের ওপর হামলার বিষয়ে যা জানা গেলো

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৪৭ pm ১৬, জুন ২০২৬
in বিনোদন
A A
0

কলকাতার নিউ মার্কেট এলাকায় বাংলাদেশের জনপ্রিয় ও নন্দিত অভিনেতা মোশাররফ করিম এবং তার স্ত্রী জুঁই করিম হামলার শিকার হয়েছেন— এমন একটি খবর সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সাংবাদিক জাওয়াদ নির্ঝরের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এই আলোচনার সূত্রপাত হলেও খবরটিকে সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও গুজব বলে নিশ্চিত করেছেন অভিনেতার স্ত্রী।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই পোস্টে দাবি করা হয়েছিল, রাত আনুমানিক ১০টার দিকে কলকাতার নিউ মার্কেট এলাকার ঐতিহ্যবাহী কস্তুরি হোটেলের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি অভিনেতা মোশাররফ করিমকে উদ্দেশ্য করে আপত্তিকর ও অশালীন মন্তব্য করেন। একপর্যায়ে তারা অভিনেতার দিকে শারীরিকভাবে তেড়ে আসেন এবং হামলার চেষ্টা চালান।

পোস্টটি ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও পেজে দ্রুত শেয়ার হতে থাকলে ভক্ত ও সাধারণ নেটিজেনদের মধ্যে বেশ উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

তবে এই গুজবের ডালপালা ছড়ানোর পরপরই বিষয়টি নিয়ে মুখ খোলেন মোশাররফ করিমের স্ত্রী জুঁই করিম। তিনি সংবাদমাধ্যমকে স্পষ্ট জানিয়ে দেন যে, কলকাতায় তাদের ওপর এমন কোনো হামলার ঘটনাই ঘটেনি। ছড়ানো খবরটি সম্পূর্ণ বানোয়াট। তারা দুজনেই সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ আছেন। উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক মাধ্যমে এই ধরনের মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলে তারা ক্ষোভ প্রকাশ করেন এবং ভক্তদের এই ধরনের গুজবে কান না দেওয়ার অনুরোধ জানান।

Tags: বিনোদনবিশেষ নিউজমোশাররফ করিমের ওপর হামলা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শ্যামনগরে উপকূলীয় জনগোষ্ঠীর সহনশীলতা ও মর্যাদা বৃদ্ধি প্রকল্প অবহিতকরণ সভা
  • সৈয়দপুরে ভয়াবহ অগুনে ৫ দোকান সম্পূর্ণ পুড়ে ছাই
  • দালাল ছাড়া মিলছে না সেবা, অভিযোগ শরীয়তপুর নির্বাচন অফিসে
  • জাতীয় পর্যায়ে ১০০ মিটার দৌড়ে দেশসেরা উল্লাপাড়ার রাকিবুল ইসলাম রিফাত
  • জাতীয় পর্যায়ে নৃত্যে দেশসেরা উল্লাপাড়ার ক্যামেলিয়া রায় রাজশ্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম