Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ডোমারে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু, আহত চালক

Bangla FM OnlinebyBangla FM Online
১:০১ pm ১৫, জুন ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

মোঃ শরিফ বিল্লাহ, ডোমার উপজেলা প্রতিনিধি:

নীলফামারীর ডোমারে মোটরসাইকেলের ধাক্কায় মো. ইউসুফ আলী (৫৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। শনিবার (১৪ জুন) রাত আনুমানিক ৮টার দিকে ডোমার-দেবীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ডোমার ফিলিং স্টেশনের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ইউসুফ আলী ডোমার সদর ইউনিয়নের বড় রাউতা এলাকার মঞ্জুপাড়ার বাসিন্দা। তিনি মৃত সবেদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেবীগঞ্জ থেকে ডোমারগামী একটি মোটরসাইকেল চালাচ্ছিলেন মো. সিফাত হোসেন (২৫), যিনি ডোমার পৌরসভার দীঘলটারী এলাকার বাসিন্দা। রাত আনুমানিক ৮টার দিকে ইউসুফ আলী মহাসড়ক পার হওয়ার সময় মোটরসাইকেলটি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে পথচারী ও মোটরসাইকেল চালক উভয়েই গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ইউসুফ আলীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে হাসপাতালে নেওয়ার পথে রাত আনুমানিক ৯টার দিকে তার মৃত্যু হয়।

অপরদিকে, আহত মোটরসাইকেল চালক সিফাত হোসেন ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।

দুর্ঘটনার পর স্থানীয়রা মোটরসাইকেলটি আটক করে রাখেন। খবর পেয়ে ডোমার থানা পুলিশ ঘটনাস্থল ও নিহতের বাড়িতে গিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে। ডোমার থানার পুলিশ জানায়, দুর্ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত
  • ব্রাজিল সমর্থক হয়েও মেসির জাদুতে মুগ্ধ বুবলী
  • ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৮ জুন জমা
  • বিশাল জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরাই: শিক্ষামন্ত্রী
  • বাজেটে কারিগরি শিক্ষাখাতে ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে: শিক্ষামন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম