Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

​ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযান, ইয়াবাসহ গ্রেফতার ৪

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৪০ pm ১৩, জুন ২০২৬
in অন্যান্য
A A
0

​মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া:

​কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে মাদক ব্যবসায়ী ও পরোয়ানাভুক্ত আসামিসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। আজ শনিবার (১৩ জুন) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় একজনের কাছ থেকে ২৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে এবং অন্য এক মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে।

​পুলিশ সূত্রে জানা যায়, আজ ভোর রাত ২টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সৈকত মজুমদারের নেতৃত্বে ৭নং সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন উত্তর বাজারে অভিযান চালানো হয়। সেখানে জনৈক মোঃ খলিলের ভাঙ্গারি দোকানের ভেতর তল্লাশি চালিয়ে ২৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ খলিলকে (৩৯) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত খলিল জিরুইন গ্রামের মৃত উলফত আলীর ছেলে।

​পৃথক আরেকটি অভিযানে জিআর মামলার সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি মোসাঃ তানজিনা আক্তার ওরফে সুমিকে গ্রেফতার করেন সহকারী উপপরিদর্শক (এএসআই) মোঃ মুছা। তানজিনা উপজেলার বেজুরা গ্রামের জামাল হোসেনের স্ত্রী।

​এছাড়া শিদলাই গ্রামের মোঃ বাচ্চু মিয়ার ছেলে এবং জিআর পরোয়ানাভুক্ত আসামি মোঃ মানিক মিয়াকে (৪০) তাঁর নিজ এলাকা থেকে গ্রেফতার করেন এসআই মো: আল-আমিন।

​এদিকে মাদক সেবনের অপরাধে নির্মল চন্দ্র শীল (৪৮) নামের এক ব্যক্তিকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসআই মোঃ মাহতাব হোসাইনের সহযোগিতায় পরিচালিত এই মোবাইল কোর্টে দণ্ডপ্রাপ্ত নির্মল শশীদল গ্রামের মৃত রমেশ চন্দ্র শীলের ছেলে।

​ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, “মাদক ও অপরাধের বিরুদ্ধে আমাদের এই বিশেষ অভিযান চলমান রয়েছে। আজ পৃথক অভিযানে ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Tags: কুমিল্লাব্রাহ্মণপাড়া
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শরীয়তপুরে মাদক ও প্রতারণার অভিযোগে নারীকে খুঁটিতে বেঁধে নির্যাতন
  • ​ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযান, ইয়াবাসহ গ্রেফতার ৪
  • মরক্কোর বিপক্ষে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৭.৭ %: অপ্টা অ্যানালিস্ট
  • চট্টগ্রামে একদিনের ব্যবধানে আবারও যুবদল নেতাকে গুলি করে হ/ত্যা
  • নওগাঁয় বৃক্ষ রোপণ উদ্বোধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম