Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাতক্ষীরায় পাঁচ বছরব্যাপী বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৪৮ pm ১৩, জুন ২০২৬
in সারাদেশ
A A
0

শহীদুজ্জামান শিমুল , সাতক্ষীরা:

সাতক্ষীরায় আগামী পাঁচ বছরব্যাপী বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন) দুপুর সাড়ে ১২টায় শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী প্রাণ সায়রের খালের দুই পাশে বৃক্ষরোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহমত উল্লাহ পলাশ, জেলা জামায়াতে ইসলামীর আমির শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মইনুল ইসলাম খান, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ আসাদুজ্জামান, সহকারী বন সংরক্ষক প্রিয়াংকা হালদার, কৃষিবিদ সাইফুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডবলু, পৌরসভার সচিব মোহাম্মদ লিয়াকত আলীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ বলেন, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে চলতি বছরে এক কোটি বৃক্ষরোপণ করা হবে। তিনি বলেন, শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, রোপণকৃত গাছের যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন , সাতক্ষীরা জেলার প্রতিটি উপজেলায় দুই একর জমিতে বনায়ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। পরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ ও বিতরণে মাধ্যমে তিনি কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর সহকারী বন সংরক্ষক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রিয়াংকা হালদার বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন আজ সাতক্ষীরায় শুরু হলো। শুধু জেলা সদর নয়, জেলার বাকি ছয়টি উপজেলাতেও পর্যায়ক্রমে এ কর্মসূচির উদ্বোধন করা হবে।

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে গ্রহণ করা এ কর্মসূচি জেলার পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

Tags: উদ্বোধনবৃক্ষরোপণসাতক্ষীরা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শরীয়তপুরে মাদক ও প্রতারণার অভিযোগে নারীকে খুঁটিতে বেঁধে নির্যাতন
  • ​ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযান, ইয়াবাসহ গ্রেফতার ৪
  • মরক্কোর বিপক্ষে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৭.৭ %: অপ্টা অ্যানালিস্ট
  • চট্টগ্রামে একদিনের ব্যবধানে আবারও যুবদল নেতাকে গুলি করে হ/ত্যা
  • নওগাঁয় বৃক্ষ রোপণ উদ্বোধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম