মো আলম, বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে “৬ বছরে ২৬ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি”র শুভ উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয় বান্দরবান সেনানিবাস সংলগ্ন এলাকায়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়। এর মধ্যে আমলকী গাছ রোপণ করেন বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস।
আয়োজকরা জানান, সরকারের বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং বনজ সম্পদ বৃদ্ধি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। কর্মসূচির মাধ্যমে জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক হারে বৃক্ষরোপণ করা হবে।
অনুষ্ঠানে জেলা প্রশাসন, বন বিভাগ, সেনাবাহিনী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই সকলকে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানো এবং পরিচর্যার মাধ্যমে পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়

