Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

খালিশপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৫১ pm ১৩, জুন ২০২৬
in সারাদেশ
A A
0

মোঃ মামুন মোল্লা, খুলনা:

খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ রকিবুল ইসলাম বকুল খালিশপুর রোটারি স্কুল মাঠে এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খুলনা জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ এই যৌথ উদ্যোগ গ্রহণ করে।

কক্সবাজারের ডুলাহাজরায় প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরপরই খুলনার খালিশপুরে এই কার্যক্রম শুরু হয়, যার আওতায় মহানগরীতে ১৮০ দিনে ৬০ হাজার বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হুইপ রকিবুল ইসলাম বকুল খুলনাকে একটি পরিবেশবান্ধব ‘গ্রিন সিটি’ ও ‘ক্লিন সিটি’ হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ঘোষণার আলোকে সারাদেশে বৃক্ষরোপণের যে মহাপরিকল্পনা নেওয়া হয়েছে, তা মূলত আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার সুদৃঢ় অঙ্গীকার। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়নকে শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ না রেখে পরিবেশবান্ধব ও টেকসই ভবিষ্যৎমুখী বাংলাদেশের স্বপ্ন দেখছেন। প্রকৃতি রক্ষা করে সবুজায়নকে একটি জাতীয় আন্দোলনে পরিণত করাই এর মূল লক্ষ্য।

জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা স্মরণ করিয়ে দিয়ে হুইপ বকুল বলেন, বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধি, নদীভাঙন, খরা, ঘূর্ণিঝড় ও পরিবেশ দূষণ আমাদের অস্তিত্বের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই সংকট মোকাবিলায় ব্যাপক হারে বৃক্ষরোপণ করা সবচেয়ে কার্যকর উপায়। একটি গাছ আমাদের অক্সিজেন, ছায়া, ফল ও কাঠ দেওয়ার পাশাপাশি জীববৈচিত্র্য রক্ষা করে।

তাই শুধু চারা রোপণ করলেই হবে না। সেটিকে সন্তানের মতো পরিচর্যা করতে হবে। তিনি সবাইকে একসঙ্গে “একটি গাছ, একটি প্রাণ”, “সবুজ বাংলাদেশ, আমাদের অঙ্গীকার” এবং “গাছ লাগাই, দেশ বাঁচাই” স্লোগান ধারণ করে একটি সবুজ বিপ্লব গড়ে তোলার আহ্বান জানান।

খুলনার জেলা প্রশাসক মিজ হুরে জান্নাতের সভাপতিত্বে এই আলোচনা সভা ও বৃক্ষরোপণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল্লাহ হারুন, খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, কেডিএ-র নবনিযুক্ত চেয়ারম্যান ও খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, খুলনার পুলিশ সুপার মোঃ তাজুল ইসলাম এবং উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুদর্শন কুমার রায়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে হুইপ রকিবুল ইসলাম বকুল প্রধানমন্ত্রীর এই মহৎ উদ্যোগের সাফল্য কামনা করেন এবং খুলনাসহ দেশের প্রতিটি জনপদ সবুজে ভরিয়ে তোলার আশা ব্যক্ত করেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শরীয়তপুরে মাদক ও প্রতারণার অভিযোগে নারীকে খুঁটিতে বেঁধে নির্যাতন
  • ​ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযান, ইয়াবাসহ গ্রেফতার ৪
  • মরক্কোর বিপক্ষে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৭.৭ %: অপ্টা অ্যানালিস্ট
  • চট্টগ্রামে একদিনের ব্যবধানে আবারও যুবদল নেতাকে গুলি করে হ/ত্যা
  • নওগাঁয় বৃক্ষ রোপণ উদ্বোধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম