Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মহম্মদপুরে পিএফএস কংগ্রেস অনুষ্ঠিত, ১ কোটি ৬০ লাখ টাকার ঋণ বিতরণ

Bangla FM OnlinebyBangla FM Online
৪:১৭ pm ১৩, জুন ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

বাধন মিয়া, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি:

মাগুরার মহম্মদপুর উপজেলায় পার্টনার ফিল্ড স্কুল (পিএফএস) কংগ্রেস ও সমবায় বিভাগের মাধ্যমে ১ কোটি ৬০ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়েছে।

শনিবার (১৩ জুন) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নিতাই রায় চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রি। স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা পিজুস রায়।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, কৃষকদের উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তিনি আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থা ও সমবায় কার্যক্রমকে আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করে বলেন, এসব উদ্যোগ গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যদের মাঝে মোট ১ কোটি ৬০ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়। এ সময় কৃষি ও সমবায় খাতের উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা পিজুস রায়সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সমবায় নেতৃবৃন্দ, কৃষক প্রতিনিধি, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে কৃষি ও সমবায় খাতে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বিতরণ
  • পুঠিয়ায় আদিবাসীর বাড়ি ভাংচুর
  • প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনায় সরকার
  • রূপগঞ্জে তারাব পৌরসভার পচা ও দুর্গন্ধে জনদুর্ভোগে লাখো মানুষ
  • বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির মৌসুমি ফল উৎসব

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম