Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

উজিরপুরে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

Bangla FM OnlinebyBangla FM Online
১:১৮ pm ১৩, জুন ২০২৬
in অপরাধ
A A
0

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি :

বরিশালের উজিরপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে একটি চাপাতি ও একটি ধারালো ছোরাও উদ্ধার করা হয়। তবে অভিযানের মূল লক্ষ্য হিসেবে চিহ্নিত মাদক কারবারি নজরুল বেপারী পুলিশি অভিযানের খবর পেয়ে পালিয়ে যেতে সক্ষম হন।

শনিবার (১৩ জুন) ভোররাত আনুমানিক ৪টার দিকে উপজেলার ওটরা ইউনিয়নের কেশবকাটি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোহাম্মদ নজরুল বেপারীর বাড়িতে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা উদ্ধার করে।

অভিযানকালে নজরুল বেপারী পালিয়ে গেলেও তার স্ত্রী মাহামুদা বেগম (৩৮)কে মাদকদ্রব্যসহ আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, উদ্ধারকৃত মাদক ও অস্ত্রের ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক নজরুল বেপারীকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

অভিযানের সময় উপস্থিত ওটরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মাসুদ মোল্লা বলেন, “ডিবি পুলিশের অভিযানের সময় ঘটনাস্থল পরিদর্শন করে উদ্ধারকৃত গাঁজা, চাপাতি ও ধারালো অস্ত্র দেখতে পাই। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আমরা কাজ করব। ওটরা ইউনিয়নকে মাদকমুক্ত করতে দলীয় নেতাকর্মীদের নিয়ে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে।”

স্থানীয়দের মতে, এলাকায় মাদক কারবার নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযান অব্যাহত থাকলে যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা সম্ভব হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত
  • ব্রাজিল সমর্থক হয়েও মেসির জাদুতে মুগ্ধ বুবলী
  • ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৮ জুন জমা
  • বিশাল জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরাই: শিক্ষামন্ত্রী
  • বাজেটে কারিগরি শিক্ষাখাতে ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে: শিক্ষামন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম