Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

প্রান্তিক খামারিদের অর্থনৈতিক উন্নয়নে ব্ল্যাক বেঙ্গল ছাগল প্রকল্পের গুরুত্ব: প্রতিমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
৪:০৮ pm ১১, জুন ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

প্রান্তিক ও ক্ষুদ্র খামারিদের স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল ও দেশীয় ভেড়া সম্প্রসারণ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

বৃহস্পতিবার (১১ জুন) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি)-এর সেমিনার হলে অনুষ্ঠিত ‘বিশুদ্ধ জাতের ব্ল্যাক বেঙ্গল ছাগল ও দেশীয় ভেড়া সম্প্রসারণে পাইলট প্রকল্প’–এর অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি জানান, পাইলট পর্যায়ে চলমান এই প্রকল্পটি ধাপে ধাপে দেশের সব জেলায় সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, কৃষি ও প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিভিন্ন উদ্যোগ গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সহায়তা করছে। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করছে।

তিনি আরও বলেন, ব্ল্যাক বেঙ্গল ছাগল একটি দেশীয় ও সম্ভাবনাময় জাত, যা দ্রুত বংশবিস্তার, উন্নত মাংসমান এবং বাজার চাহিদার কারণে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। এই খাতে দক্ষতা ও অংশগ্রহণ বাড়ানো গেলে জাতীয় অর্থনীতিও আরও সমৃদ্ধ হবে।

প্রাণিসম্পদ খাতের উন্নয়নে মাঠপর্যায়ের কর্মকর্তাদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, খামারিদের কাছে গিয়ে প্রশিক্ষণ, পরামর্শ ও সচেতনতা বাড়ানো জরুরি। পাশাপাশি আধুনিক পশুপালন, রোগ ব্যবস্থাপনা ও উৎপাদন কৌশল বিষয়ে তাদের দক্ষ করে তুলতে হবে।

তিনি অ্যান্টিবায়োটিকের অনিয়ন্ত্রিত ব্যবহার থেকে খামারিদের বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদনে সরকারি নির্দেশনা অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভায় সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন। এছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তা, গবেষক ও খামারিরাও সভায় অংশ নেন।

Tags: অর্থনৈতিকপ্রতিমন্ত্রীসুলতান সালাউদ্দিন টুকু
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কফি শিল্পে বড় স্বস্তি: কাঁচামালে ৫% শুল্ক প্রত্যাহারের প্রস্তাব
  • বাজেটে শুল্ক–কর পরিবর্তন: কোন পণ্যের দাম বাড়বে, কোনটা কমবে
  • করমুক্ত আয়সীমা বাড়িয়ে সাড়ে তিন লাখ টাকার কাছাকাছি করার প্রস্তাব
  • প্রস্তাবিত বাজেটে সংস্কৃতি খাতে ৮২৬ কোটি টাকা বরাদ্দ
  • ২০২৬–২৭ অর্থবছরের বাজেট অনুমোদনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বিশেষ সভা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম