দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিনজন শিশুর মৃত্যু হয়েছে এবং নতুন করে ১ হাজার ২৪২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (১১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এই সময়ের মধ্যে আক্রান্ত ও সন্দেহজনক রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৩ হাজার ১৩৯ জনে, যার মধ্যে নিশ্চিত রোগী ১০ হাজার ৫৯ জন।
এ পর্যন্ত মোট ৬৮ হাজার ৫৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ৬৪ হাজার ২৯৩ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

