আগামী ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (১১ জুন) সংসদ ভবনে এই বাজেট উপস্থাপন শুরু হয়। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে বাজেটের খসড়া অনুমোদন দেওয়া হয়।
রীতি অনুযায়ী, সংসদে বাজেট পেশের আগে মন্ত্রিসভার অনুমোদন গ্রহণ করা হয়। বৈঠকে প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক চূড়ান্ত করা হয় বলে জানা গেছে।
পরে বিকেল ৩টায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সংসদ অধিবেশনে যোগ দেন এবং অর্থমন্ত্রী বাজেট উপস্থাপন শুরু করেন।

