বুধবার (১০ জুন) বিকেলে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় বাংলাদেশ আই হসপিটালের পাশে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার ফরিদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাত মসজিদ রোডের ওই পাঁচতলা ভবনের ছাদের একটি কক্ষে আগুন লাগে। খবর পাওয়ার পরপরই দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে। ভবনটিতে ইলেকট্রনিক পণ্য ও কয়েকটি ট্রাভেল এজেন্সির অফিস রয়েছে।
তবে আগুন লাগার কারণ ও কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

